ekabir

 

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজার রোগী

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: সৈয়দপুরের ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সহস্রাধিক অসহায় ও দুস্থ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) “গরিব চিকিৎসা সেবা” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন শহরের জিআরপি ক্লাবে ওই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে। এতে ২০ জন্য বিশেষজ্ঞ  চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। ওই ক্যাম্পে রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ব্যবস্থাপত্রের পাশাপাশি বিনামুল্যে ওষুধপত্র প্রদান এবং ইসিজি ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। সকালে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই- আলম সিদ্দিকী। আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. শেখ নজরুল ইসলামের সভাপত্বিত্বে উদ্বোধনী অনুষ্ঠানেবিস্তারিত…


আশাশুনিতে ঘেরের বাসা ও নেটপাটা ভাংচুর, থানায় অভিযোগ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে মৎস্য ঘেরের বাসা ও নেটপাটা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সদর ইউনিয়নের কোদন্ডা গ্রামে এ ঘটনা ঘটেছে। আদালতপুর গ্রামের মৃত করিম শেখের পুত্র নজির উদ্দিন শেখ বাদি হয়ে একই গ্রামের মোছেল সরদারের ছেলে শামীম সরদার , মুনছুর গাজীর ছেলে বাবু গাজী, শাহিনুর মিস্ত্রীর ছেলে পলাশ মিস্ত্রী, হাফিজুল সরদারের ছেলে জুয়েল সরদার, কোদন্ডা গ্রামের আজিজ গাজীর ছেলে সাদ্দাম গাজী, দূর্গাপুর গ্রামের বাহাদুর ঢালীর ছেলে খায়রুল ঢালী ও তরিকুল ঢালী সহ অজ্ঞাত ৭/৮ জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগবিস্তারিত…


প্রতাপনগর ইউনিয়ন কৃষক  দলের কৃষক সমাবেশ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি  :: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।‌ শুক্রবার বিকাল ৪ টায় প্রতাপনগর কর্মকার বাড়ী মোড়ে কৃষক দলের অস্থায়ী কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের আহ্বায়ক লিয়াকত হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান ছোট্টুর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের  সহ-সাধারণ সম্পাদক এ্যাড আব্দুস সালাম খান। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সহ-যোগাযোগ সম্পাদক আমিনুর রহমান মিনু, জেলা কৃষক দলের সদস্য কামরুজ্জামান বকুল ও রমিজ উদ্দিন রুমী, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল কাদের, যুগ্মবিস্তারিত…


আশাশুনির জনবসতিতে একেএস ইটভাটায় জ্বলছে কাঠ-টায়ার, হুমকিতে পরিবেশ 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::  পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই আশাশুনি উপজেলার বড়দলে মেসার্স এ কে এস ব্রিকসে প্রকাশ্যে কাঠ ও টায়ার জ্বালানো হলেও দেখার কেউ নেই। অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্ট নির্দেশ দিলেও তা মানা দূরে থাক ইটের মৌসুমের শুরু থেকেই ভাটাতে কাজ কাঠ ও টায়ার জ্বালানো হচ্ছে জোরেশোরে। ভাটার ম্যানেজার নিলকান্ত সাংবাদিকদের জানান, ম্যানেজ করেই চলছে ভাটার কার্যক্রম। কয়লার দাম বাড়তি থাকায় ম্যানেজ করে লাকড়ি-কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। এলাকা ঘুরে দেখা গেছে, মারাত্মক হুমকির মুখে পড়েছে ফসলি জমি, বৃক্ষ ও প্রাকৃতিক পরিবেশ। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকলেও কিভাবেবিস্তারিত…


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি অনুমোদন

মুহাম্মদ হাফিজ :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে তাদের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃতির অংশ হিসেবে সাতক্ষীরা জেলায় ১৬৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এই কমিটির ঘোষণা দেওয়া হয়। কমিটির বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে জানানো হয় আগামী ছয় মাসের জন্য সাতক্ষীরা জেলার এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরাফাত হোসাইন, আর সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন সুহাইল মাহদীন। মুখ্য সংগঠক আল শাহরিয়ার এবং মুখপাত্র হিসেবেবিস্তারিত…


যশোরের গদখালীতে ৩৫ বছরের ফুল ব্যবসা কেড়ে নিয়েছে বিএনপি

নিউজ ডেস্ক ::  ফুলের রাজধানীখ্যাত যশোরের ঝিকরগাছার পানিসারা পশ্চিম পাড়ার ফুলচাষি ও ব্যবসায়ী আব্দুর সাত্তার। দুই দশকের বেশি সময় ফুল চাষাবাদ ও ব্যবসায়ের সঙ্গে জড়িত। কোন রাজনীতিক দলের সাথে সম্পৃক্ততা নেই তিনি। ৫ আগস্টের পর থেকে বিএনপি ও যুবদলের লোকজন তার ফুলের ব্যবসা দখল করে নিয়েছে। এখন তিনি গদখালী বাজারে উঠতে পারছেন না। তিনি অভিযোগ করে বলেন, ‘গদখালী পাইকারি মোকাম থেকে ফুল কিনে আমি দেশের বিভিন্ন এলাকার দোকানে পাঠায়। বিএনপির কয়েকজন আমার বাড়িতে এসে হুমকি-ধামকি দিয়ে ওইসব দোকানের ব্যবসায়িদের ফোন নম্বর নিয়ে গেছে। এখন তারা ওইসব দোকানে ফুল পাঠাচ্ছে। আমিবিস্তারিত…


শৈত্যপ্রবাহ ছাড়াই শীতে কাঁপছে দেশ

  নিউজ ডেস্ক :; দেশে কাগজে-কলমে শৈত্যপ্রবাহ ছিল না গতকাল বৃহস্পতিবার। তা সত্ত্বেও রাজধানীসহ দেশের অনেক অঞ্চলেই অনুভূত হয়েছে হাড়-কাঁপানো শীত। আবহাওয়াবিদরা বলছেন, কাগজে-কলমে শৈত্যপ্রবাহ না থাকলেও শৈত্যপ্রবাহের মতোই বা তার চেয়ে বেশি শীত অনুভূত হয়েছে। মূলত ঘন কুয়াশার কারণে সূর্যের আলো না আসায় এবং উত্তরের ঠাণ্ডা বাতাসের প্রভাবে দিন-রাতের তাপমাত্রার পার্থক্য অনেক কমে যাওয়ায় শীতের এমন দাপট চলছে। আজ শুক্রবারও এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা। আজ দুপুরের পর কিছুক্ষণের জন্য সূর্যের দেখা মিলতে পারে। তাতে সাময়িক স্বস্তি মিললেও সামগ্রিকভাবে শীতের অনুভূতি খুব একটা কমবেবিস্তারিত…


সাতক্ষীরাতে ইটভাটায় অভিযানে ৪ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক :: পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার অভিযোগে সাতক্ষীরাতে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে সাতক্ষীরার মেসার্স এম এম ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা  হয়েছে। বুধবার (১ জানুয়ারি) রাতে সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে জানানো হয়েছে, পরিবেশ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মেসার্স এম এম ব্রিকসে কোনো পরিবেশগত ছাড়পত্র পাওয়া যায়নি। পরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের অভিযোগে ৪ লাখ টাকা জরিমানাবিস্তারিত…


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে তাদের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃতির অংশ হিসেবে সাতক্ষীরা জেলায় ১৬৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এই কমিটির ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ছয় মাসের জন্য সাতক্ষীরা জেলার এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরাফাত হুসাইন, আর সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন সুহাইল মাহদিন। মুখ্য সংগঠক আল শাহরিয়ার এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন মোহেনী পারভীন। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মুজাহিদুলবিস্তারিত…


আশাশুনিতে জাতীয় সমাজ  সেবা দিবস পালন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: জাতীয় সমাজ সেবা দিবস ২০২৫ উপলক্ষে আশাশুনিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে। বিভিন্ন এনজিও এর সহযোগিতায় শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে র ্যালী বের করা হয়। র ্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্তবিস্তারিত…