আশাশুনিতে ঘেরের বাসা ও নেটপাটা ভাংচুর, থানায় অভিযোগ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে মৎস্য ঘেরের বাসা ও নেটপাটা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সদর ইউনিয়নের কোদন্ডা গ্রামে এ ঘটনা ঘটেছে।
আদালতপুর গ্রামের মৃত করিম শেখের পুত্র নজির উদ্দিন শেখ বাদি হয়ে একই গ্রামের মোছেল সরদারের ছেলে শামীম সরদার , মুনছুর গাজীর ছেলে বাবু গাজী, শাহিনুর মিস্ত্রীর ছেলে পলাশ মিস্ত্রী, হাফিজুল সরদারের ছেলে জুয়েল সরদার, কোদন্ডা গ্রামের আজিজ গাজীর ছেলে সাদ্দাম গাজী, দূর্গাপুর গ্রামের বাহাদুর ঢালীর ছেলে খায়রুল ঢালী ও তরিকুল ঢালী সহ অজ্ঞাত ৭/৮ জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ ও বাদির সাথে কথা বলে জানাযায়, তার কোদন্ডা মৌজায় ২৪৮ নং খতিয়ানের ২৪৮৫ দাগে আনুমানিক ২৫ বিঘা জমির মৎস্য ঘেরে শান্তিপূর্ণ ভাবে মৎস্য চাষ করে আসছেন।
বিবাদীরা শুক্রবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে মৎস্য ঘেরে ঢুকে ঘেরের বাসা, নেটপাটা ভাংচুর করে জাল টেনে মাছ ধরে নিয়ে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। সেখানে নতুন ঘর নির্মাণকালে বাদি বাধা দিতে গেলে বিবাদীরা তাদেরকে মারপিট করে রক্তাক্ত জখম করে খুনের হুমকি দিয়ে চলে যায়। ক্ষতি পুরন ও শান্তিপূর্ণভাবে মৎস্য চাষ করতে পারে সেজন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন বাদী।
থানার ডিউটিরত অফিসার এসআই নাহিদুজামান জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে ইমারজেন্সি ডিউটির ফোর্স পাঠানো হয়েছে। উভয় পক্ষকে স্ব স্ব কাগজপত্র নিয়ে সোমবার থানায় আসাতে বলা হয়েছে।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল