ekabir
শ্যামনগরে মৎস্য বিভাগের অভিযানে জাল আটক করে ৫ হাজার টাকা জরিমানা আদায়
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: মৎস্য অফিসার ও নৌ পুলিশ খোলপেটুয়া নদীতে অভিযান পরিচালনা করে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে জেলে আটক সহ কয়েকটি জাল উদ্ধার করে ৫হাজার টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা সিনিয়ার মৎস্য অফিসার তুষার কান্তি মজুমদার জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় নৌপুলিশের সমন্নয়ে খোলপেটুয়া নদীতে অভিযান পরিচালনা করা হয় এসময় অবৈধ ভাবে নেটজাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে ৪ জেলেকে আটক ও কয়েকটি জাল উদ্ধার করা হয় । আটককৃত জেলেদের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে জালগুলি পুড়িয়ে ফেলা হয়।
কলারোয়ার খোরদোয় যুবদলের কর্মী সমাবেশ
কামরুল হাসান :: কলারোয়ায় যুবদলের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের যুবদলের ১, ২ ও ৩ নং ওয়ার্ড কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন। বুধবার রাতে খোরদো বাজারস্থ দেয়াড়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান করার আহ্বান জানান নেতৃবৃন্দ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দলের সকল স্তরের নেতাকর্মীকে জাতীয়তাবাদী শক্তির পক্ষেবিস্তারিত…
কয়রায় ২ মন হরিণের মাংস উদ্ধার
কয়রা(খুলনা)প্রতিনিধি :: সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ ফরেষ্ট স্টেশনের বন রক্ষিরা বিশেষ অভিযান চালিয়ে ২ মন (৮০ কেজি) হরিণের মাংস উদ্ধার করেছে। এ সময় ১ টি নৌকা সহ হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে। জানা গেছে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলামের দিক নির্দেশনায় গতকাল বুধবার (১৫ জানুয়ারী) সন্ধা ৬ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ সাদিকুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে সত্যপীরের ভারানী এলাকা হতে এই হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে বন বিভাগের অভিযানে জানতে পেরে হরিণ শিকারীরা গহিন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়। খুলনা রেঞ্জের সহকারি বনবিস্তারিত…
বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় শহরের বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা আহবায়ক কমিটি আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা আহবায়ক কমিটি আহবায়ক নুর-ই-আলম সিদ্দিকী। বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা আহবায়ক কমিটি আহবায়ক সদস্য মো. মমিনুল ইসলাম মুকুল এএলটি এর সঞ্চালনায় কাউন্সিল সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন বাংলাদেশ স্কাউটস্ এর (প্রশিক্ষণ শাখা) দেবীগঞ্জ এর উপ-পরিচালক বিমল চন্দ্র, বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা আহবায়ক কমিটিরবিস্তারিত…
সাতক্ষীরা সদর উপজেলা আল আমিন ট্রাষ্টের উদ্যোগে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান
মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরা সদর উপজেলা আল আমিন ট্রাষ্টের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিকালে আল আমিন ট্রাষ্টের উদ্যোগে সাতক্ষীরা সদর অফিসে এই শীতবস্ত্র উপহার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আল-আমিন ট্রাস্টের প্রধান উপদেষ্টা মাওলানা মোশাররফ হোসাইন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আমিন ট্রাস্টের উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান, সদর উপজেলা সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দিন, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আনিছুর রহমান, ১০নং আগরদাড়ী ইউনিয়ন আমীর মাওলানা শেখ মনিরুজ্জামান প্রমুখ।
সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের মাসিক বৈঠক
মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরা সদর উপজেলা জামায়াত ইসলামীর যুব বিভাগের মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারী) সদর অফিস আগরদাঁড়ীতে যুব বিভাগের আমীর মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। মাসিক বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর মাওঃ মোঃ মোশারফ হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওঃ শাহাদাত হোসেন, মাওলানা মোঃ আনিছুর রহমানসহ সদর উপজেলার সকল ইউনিয়নের যুব বিভাগের সভাপতি ও সেক্রেটারীবৃন্দ। সকল অনুষ্ঠান পরিচালনা করেন যুব বিভাগের সদর উপজেলা সেক্রেটারী আশরাফুল আলম বুলু।
বেনাপোলে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলনে অনুষ্ঠিত
বেনাপোল প্রতিনিধি :: বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে। বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলে জানান খুলনা সেক্টর সদর দফতরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) খসরু রায়হান। বুধবার সকাল সাড়ে ১০টার সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ডিআইজি সাউথ বেঙ্গল কলকাতা তারানী কুমারের নের্তৃত্বে ২১সদস্যের একটি টিম বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী ও যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী তাদেরকে শুভেচ্ছা জানান। বাংলাদেশে প্রবেশের পর বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সামনেবিস্তারিত…
সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
নিউজ ডেস্ক :: সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে তা থেকে তৈরি হবে নতুন বাংলাদেশের চার্টার, তার ভিত্তিতেই নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসব প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের সদস্যরা। এরপর বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে তা ‘খুবই গুরুত্বপূর্ণ’। এ সংস্কার প্রতিবেদনের মাধ্যমে আমরা যেটা গঠন করতে চাচ্ছি, যার উদ্দেশ্য হলো- এটা থেকে গণঅভ্যুত্থানের একটা চার্টার (সরকারি সনদ বা ফরমান) তৈরি হবে। যা হবে নতুন বাংলাদেশের একটা চার্টার। এটা মতৈক্যের ভিত্তিতেবিস্তারিত…
সৈয়দপুরে বিউটি পার্লার কর্মী মুক্তার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:: নীলফামারীর সৈয়দপুরে বিউটি পার্লার কর্মী মুক্তার (২৪) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানবববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে ওই মানবন্ধন করা হয়। সৈয়দপুর বিউটি পার্লার মালিক সমিতি ও সচেতন নারী সমাজের ব্যানারে আয়োজিত বেলা ১১ টা থেকে চলা ঘন্টাব্যাপী মানববন্ধনে সৈয়দপুর বিউটি পার্লার মালিক সমিতির সকল সদস্য ছাড়াও বিভিন্নস্তরের বিপুল সংখ্যক নারী পুরুষ অংশ নেন। এসময় সেখানে সংক্ষিপ্ত বক্তব্য বলেন, সৈয়দপুর বিউটি পার্লার মালিক সমিতির উপদেষ্টা সাংবাদিক এম আর আলম ঝন্টু ও এম এ পারভেজ লিটন, সংগঠনেরবিস্তারিত…
উইজডেনের বর্ষসেরা দলে তাসকিন আহমেদ
নিউজ ডেস্ক ::গত বছরটা স্বপ্নের মতো কেটেছে তাসকিন আহমেদের। তিন ফরম্যাটে ১৯.২৩ গড়ে ৬৩টি উইকেট নিয়েছেন। যা বাংলাদেশী বোলারদের মধ্যে সর্বোচ্চ, বিশ্ব ক্রিকেটে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। সেই ধারাবাহিকতায় তাসকিন জায়গা পেলেন ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে। একাদশে আছে শ্রীলঙ্কার ক্রিকেটারদের আধিক্য, তবে নেই কোনো ভারতীয়। শ্রীলঙ্কার হয়ে দেশটির তিনজন ক্রিকেটার জায়গা পেয়েছেন একাদশে। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের দু’জন করে ক্রিকেটার আছেন দলে। বাংলাদেশ ও ইংল্যান্ডের একজন করে ক্রিকেটারকে একাদশে রাখা হয়েছে। উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দল : সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়ামবিস্তারিত…


