ekabir

 

বইমেলায় হাসিনার ছবিযুক্ত ডাস্টবিন, ময়লা ফেললেন প্রেস সচিব

নিউজ ডেস্ক :: অমর একুশে বইমেলায় ডাস্টবিন স্থাপন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ডাস্টবিনে লাগানো হয়েছে স্বৈরশাসক শেখ হাসিনা ‘ঘৃণা স্তম্ভে’র ছবি। শনিবার বইমেলার প্রথম দিনে এ ডাস্টবিনে ময়লা ফেলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে ডাস্টবিনের বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে ডাস্টবিনে জঞ্জাল নিক্ষেপ। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার অফিশিয়াল ফেসবুক পেজে এ ডাস্টবিনের একটি ছবি পোস্ট করে জানিয়েছে, আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৫। বইমেলায় এলে আপনার হাতের অপ্রয়োজনীয় ময়লা-আবর্জনা ডাস্টবিনে ফেলতে ভুলবেনবিস্তারিত…


বর্ণিল আয়োজনে যুগান্তরের রজতজয়ন্তী পালিত

নিউজ ডেস্ক :: পঁচিশ বছর আগে ২০০০ সালের পহেলা ফেব্রুয়ারি ‘সত্যের সন্ধানে নির্ভিক’ এ শপথ নিয়ে যাত্রা শুরু হয় দৈনিক যুগান্তরের। স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করার লক্ষ্যে যে দৈনিক সৃষ্টি করেছিলেন তা আজ শত শত শাখা প্রশাখায় পল্লবিত হয়ে ধ্রুব তারার মতো জেগে আছে। দেশ ও জনগণের স্বার্থে থেকেছে অবিচল নির্ভীক। এক এক করে পঁচিশ বছর পেরিয়ে ২৬ বছরে পা রাখল যুগান্তর। দিনটিকে স্মরণীয় রাখতে শনিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে মুঘল কনভেনশন সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। যমুনা গ্রুপ চেয়ারম্যানবিস্তারিত…


শিল্পী মহেশ চন্দ্র রায়ের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সৈয়দপুরে আলোচনা সভা 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী প্রয়াত মহেশ চন্দ্র রায়ের ১০৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে সৈয়দপুরে আলোচনা সভা ও ভাওয়াইয়া গানের আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বালাপাড়ায় সুরধ্বনি সংগীত নিকেতনের পরিচালক, সুরকার, সঙ্গীতশিল্পী বিনয় কুমার রাজবংশী এবং কৃষ্ণ কমল রায় ওই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী সদর উপজেলার বারুণীডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকেন্দ্রজিৎ রায় মিরু এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা ছায়ানটের শিক্ষক, শিল্পী ও গবেষক মো. এরফান হোসেন, সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক এমবিস্তারিত…


বিডিএমএ’র সাথে আশাশুনির নবাগত ইউএইচএ এর মতবিনিময়

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: সাতক্ষীরা জেলা বিডিএমএ এর নেতৃবৃন্দ আশাশুনি উপজেলায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলামকে ফুলের শুভেচ্ছা ও তার সাথে মত বিনিময় করেছেন। শনিবার দুপুর ১২:৩০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিডিএমএ এর সভাপতি ও সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট ডাঃ মোঃ সাহিনুর আলম সাহিন, সাংগঠনিক সম্পাদক ডাঃ জি এফ সাইফুল ইসলাম, ডাঃ নুরুন্নাহার মনি, আশাশুনি প্রতিনিধি ডাঃ আল ফাহাদ বিন সাদ, ডাঃ আলীফ রহমান, ডাঃ সজনী, ডাঃ জলি প্রমূখ।


আশাশুনি উপজেলা হেলথ এ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: বাংলাদেশ হেলথ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন আশাশুনি উপজেলা শাখার কমিটি অনুমোদন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে অনুষ্ঠিত সভায় অনুমোদিত কমিটি প্রকাশ করা হয়। সাতক্ষীরা জেলা হেলথ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আলী হোসেন ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেন অনুমোদনকৃত কমিটির সভাপতি সাইফুল্লাহ হাসান, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার মন্ডল, সিনিঃ সহ সভাপতি কবির, সহ-সভাপতি মুনিরুজ্জামান ও সারাবান তহুরা, যুগ্ম সাধারণ সম্পাদক মুহসিন উদ্দীন ও কেএম ফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক গাউছুল আজম, সহ-সংগঠনিক সম্পাদক অমলেন্দু মন্ডল, খায়রুল বাশার ও আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকাবিস্তারিত…


★মনজুরুল সভাপতি ★ খোরশেদ সাধারণ সম্পাদক

কুল্যা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মনজুরুল হুদা সভাপতি, এড. খোরশেদ আলম সাধারণ সম্পাদক ও মোঃ মোজাহিদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আহবায়ক মনজুরুল হুদা। উপজেলা যুব দলের সিনিঃ যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ। বিশেষ অতিথিবিস্তারিত…


আটকের পর যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

 নিউজ ডেস্ক :: কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনা সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী। শনিবার (১ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত ৩১ জানুয়ারি আনুমানিক রাত ৩টায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে আটক মো. তৌহিদুল ইসলাম (৪০) একই দিন দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা তদন্তে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে।ইতোমধ্যে উক্ত সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকেবিস্তারিত…


২,৮৯৫ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ

নিউজ ডেস্ক :: মেটলাইফ বাংলাদেশ ২০২৪ সালে মোট ২,৮৯৫ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে। গ্রাহকদেরকে বীমা সুবিধা হিসেবে পরিশোধ করা অর্থের পাশাপাশি চিকিৎসা ও মৃত্যু দাবি হিসেবে পরিশোধ করা অর্থ এর অন্তর্ভুক্ত। এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “বীমা পরিকল্পনায় গ্রাহকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হচ্ছে বীমা দাবির অর্থ পাওয়া। আমরা নিরলসভাবে আমাদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করেছি যাতে মেটলাইফের গ্রাহকরা তাঁদের বীমা দাবি দ্রুত এবং সহজে পেয়ে যান। বাংলাদেশের বীমা শিল্পের উপর গ্রাহকের মানুষের বিশ্বাস এবং আস্থা বৃদ্ধির উদ্দেশ্যে কাজ করে যাওয়াই আমাদের লক্ষ্য।বিস্তারিত…


শ্যামনগরের গাবুরার মেঘা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রি পরিষদ সচিব।

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের গাবুরার মেঘা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রি পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ। শুক্রবার বিকাল ৪ টায় গাবুরার জেলেখালীতে পানি উন্নয়ন বোর্ডের টেকসই বেড়িবাঁধ কার্যক্রম পরিদর্শন করে ড. শেখ আব্দুর রশিদ বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মিত হলে নদী ভাঙ্গন থেকে গাবুরাবাসী নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবে, বিধিগতভাবে মেঘা প্রকল্পের কার্যক্রম সমাপ্ত করা হবে।   গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি, এম, মাছুদুল আলম জানান, সুপেয় নিরাপদ খাবার পানি পাইপের লাইনের মাধ্যমে পরিবেশ করলে জনগণ উপকৃত হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের প্রশাসনবিস্তারিত…


আশাশুনির পাউবোর প্রকল্প পরিদর্শনে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদ 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ঃ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের “সাতক্ষীরা জেলার পোল্ডার- ১, ২, ৬-৮ এবং (এক্সটেনশান) এর নিস্কাশন ব্যবস্থার উন্নয়ন” শীর্ষক প্রকল্পের সমাপ্তকৃত ও চলমান কাজ পরিদর্শন করেছেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদ। শুক্রবার সকাল ১০.৩০ টায় তিনি আশাশুনিতে আসেন। আশাশুনির কুল্যা বেতনা নদী খনন কাজ দেখতে তিনি কুল্যা ব্রীজের কাছে কাজের স্থানে যান। সেখানে সরেজমিন কাজ দেখার পাশাপাশি প্রকল্পের কাজের খোজ খবর নেন। এসময় পাউবোর চীপ ইঞ্জিনিয়ার বিদ্যুৎ কুমার সাহ প্রকল্পের আওতায় সমাপ্তকৃত ও চলমান কাজের তথ্য সম্পর্কে অবহিত করেন।তিনি বলেন, ২০২০ সালে একনেকেবিস্তারিত…