ekabir
কয়রায় সমম্ময়ক পরিচয়ে চাঁদা দাবি ও ঠিকাদারের লোকজনদেরকে মারপিটের অভিযোগ
কয়রা(খুলন)প্রতিনিধি :: খুলনার কয়রায় সমম্ময়ক পরিচয়ে চাঁদা দাবি ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞতানামা ১০/১৫ জনের বিরুদ্ধে কয়রা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ৩ ফেব্রয়ারী সোমবার ঠিকাদারী প্রতিষ্ঠান আমিন এন্ড কোং লিঃ এর ম্যানেজার রামপাল থানার গৌরম্ভা গ্রামের আব্দুল হাই মোল্লার ছেলে মোঃ রাসেল মোল্লা বাদী হয়ে এই অভিযোগ করেন। এতে কয়রা উপজেলার ২নং কয়রা গ্রামের সবুর সানার পুত্র এসকে গালিবকে ১নং আসামী করা হয়েছে । অভিযোগে অন্যান্য যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা হলেন কয়রা সদরের নুসরাত ঐশি, উত্তরবিস্তারিত…
সাতক্ষীরায় ডি.বি হাইস্কুলের প্রধান শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারপিট ও হামলার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষার্থীরা। মঙ্গলবার (০৪ জানুয়ারি) সকাল ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এবং সাতক্ষীরা-আশাশুনি সড়ক অবরোধ করে। এতে দীর্ঘ যানজটের দৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে শিক্ষার্থীদের বাংলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ জানান, সকালে বিদ্যালয়ে আসার পথে প্রধান শিক্ষক মমিনুর রহমান মুুকুলের উপর কয়েকজন দুর্ধর্ষ সন্ত্রাসী ব্যক্তি অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহতবিস্তারিত…
চিটাগংকে হারিয়ে সবার আগে ফাইনালে বরিশাল
নিউজ ডেস্ক :: চিটাগং কিংসকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কাটলো তামিম ইকবালের ফরচুন বরিশাল। সোমবার (৩ ফেব্রুয়ারি) টসে হেরে আগে ব্যাট করতে নেমে শামীমের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৪৯ রানের সংগ্রহ পায় চিটাগং। লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬ বল বাকি থাকতেই ৯ উইকেটের জয় পায় বরিশাল। ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে দেখেশুনে খেলতে থাকেন তামিম ইকবাল ও তাওহীদ হৃদয়। দুজনের ওপেনিং জুটি থেকে আসে ৫৫ রান। ২৬ বলে ২৯ রান করে তামিম আউট হলে ভাঙে এই জুটি। খালেদ আহমেদের বলে খাওয়াজা নাফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার।বিস্তারিত…
গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ২০ ফিলিস্তিনির লাশ উদ্ধার
নিউজ ডেস্ক :: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে আরও ২০ ফিলিস্তিনির লাশ পাওয়া গেছে। উত্তর গাজার একটি পরিত্যক্ত জমি থেকে তাদের মরদেহ উদ্ধার করে সিভিল ডিফেন্স উদ্ধারকারী দল। সোমবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, আনাদোলুর সংবাদদাতা রোববার (২ ফেব্রুয়ারি) উত্তর গাজার শেখ জায়েদ শহরে একটি ধ্বংসপ্রাপ্ত স্কুলের কাছে একটি খালি জমিতে বালির স্তূপ থেকে মৃতদেহ উদ্ধার অভিযান প্রত্যক্ষ করেছেন। উদ্ধার অভিযানে সংশ্লিষ্ট এক উদ্ধারকর্মী বলেন, দক্ষিণ গাজা উপত্যকা থেকে ফিরে আসা বাস্তুচ্যুতদের জন্য একটি পরিত্যক্ত সমতল জমিতে আশ্রয় শিবির তৈরি করারবিস্তারিত…
শুরু হচ্ছে আইডিয়া প্রকল্পের ন্যাশনাল ইউথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রাম
নিউজ ডেস্ক :: দেশের তরুণ প্রজন্মকে সৃজনশীল উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের উদ্ভাবনী ধারণাগুলো বাস্তবায়নে সহায়তা করতে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) এর অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প’ আয়োজন করতে যাচ্ছে ‘ন্যাশনাল ইউথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রাম’। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে উক্ত আয়োজনটি বাংলাদেশের তরুণ উদ্ভাবক ও স্টার্টআপদের জন্য দেশের সবচেয়ে বড় আয়োজনগুলোর একটি। আইডিয়া প্রকল্পের এ আয়োজনটি, তারুণ্যের শক্তিকে উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এক অনন্যবিস্তারিত…
কলারোয়ায় বেকার যুবক-যুবতীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
কামরুল হাসান :: কলারোয়ায় বেকার যুবক-যুবতীদের মাঝে সিসিডিবি’র আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ‘কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করি, বেকারমুক্ত সমাজ গড়ি’- শীর্ষক স্লোগানে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি, ২০২৫) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের ডিজিটাল সন্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিসিডিবির ইয়ুথ প্রকল্পের উদ্যোগে কলারোয়ার ২২ জন উপকারভোগী বেকার যুবক-যুবতীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রকল্প নির্ধারিত বেকার যুবক-যুবতীদের মাঝে নেদারল্যান্ডভিক্তিক সংস্থা কার্ক ইন এক্টি এর অর্থায়নে বেসরকারি সংস্থা খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর বাস্তবায়নে ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এণ্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পের সহযোগিতায় জনপ্রতি ৩হাজার টাকা করে আর্থিক সহয়তা প্রদান করাবিস্তারিত…
সাতক্ষীরায় সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি :: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার বাস্তবায়নে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে জাতীয় পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। এসময় বিস্তারিত…
সৈয়দপুর শহরের যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত অভিযান শুরু
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে :: নীলফামারীর সৈয়দপুর শহরের যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক নুর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। দুপরে ১২টায় শহরের পাঁচমাথা ট্রাফিক পুলিশ বক্স মোড় থেকে ওই অভিযান শুরু করা হয়। এরপর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক, শহীদ তুলশীরাম সড়ক (দিনাজপুর রোড) ও শহীদ সামসুল হক সড়কে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উল্লিখিত সড়কের দুই পাশে থাকা দোকানপাটের মালিক কর্তৃক অবৈধভাবে দোকানের সামনের অংশে এবং ফুটপাত দখল করে রাখা মালামাল সরিয়েবিস্তারিত…
পাইকগাছায় গলায় রশি পেঁচিয়ে এক গৃহবধুর আত্মহত্যা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পাইকগাছায় গলায় রশি পেঁচিয়ে মাজিদা খাতুন (৩২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের নিজ ঘরের আড়ার সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। মাজিদা ওই গ্রামের শেখ শহিদুলের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, মাজিদা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এসআই অমিত দেবনাথ সাংবাদিকদের জানান, লাশ বর্তমানে ভিকটিমের নিজ বাড়ীতে আছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।
দিনকালের সাংবাদিক বজলু নির্বাচনে জয়লাভ করায় কপিলমুনি প্রেস ক্লাবের অভিনন্দন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পাইকগাছার ঐতিহ্যবাহী বার বার জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি, যুবদলের যুগ্ন-আহবায়ক ও কপিলমুনি প্রেস ক্লাবের সদস্য সচিব আমিনুল ইসলাম বজলু পরিচালক পদে নির্বাচিত হওয়ায় কপিলমুনি প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছে, আহবায়ক এইচএম শফিউল ইসলাম, এসএম লোকমান হেকিম, একে আজাদ, প্রবীর কুমার জয়, শেখ মুহাঃ আব্দুস সালাম, এইচএম হাশেম, শেখ দীন মাহমুদ, স ম সালাউদ্দীন ইউসুফ, আব্দুস সবুর আল আমিন, মোঃ অলিউল্যাহ গাজী, মোঃ মনিরুল ইসলাম, মহানন্দ অধিকারী মিন্টু, তপন পাল, স ম নজরুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম শেখবিস্তারিত…


