পাইকগাছায় গলায় রশি পেঁচিয়ে এক গৃহবধুর আত্মহত্যা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পাইকগাছায় গলায় রশি পেঁচিয়ে মাজিদা খাতুন (৩২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন।

সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের নিজ ঘরের আড়ার সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। মাজিদা ওই গ্রামের শেখ শহিদুলের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, মাজিদা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এসআই অমিত দেবনাথ সাংবাদিকদের জানান, লাশ বর্তমানে ভিকটিমের নিজ বাড়ীতে আছে।

সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।






সম্পর্কিত সংবাদ

  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ