ভাঙচুর ও অগ্নিসংযোগ না করতে আহবান

সাতক্ষীরায় সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।মঙ্গলবার দূপুরে সাতক্ষীরা সরকারি কলেজে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ না করতে বিক্ষুব্ধ জনগণকে আহবান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতৃবৃন্দ।

এসময় সমম্বয়ক ইমরান হোসেন বলেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি। সরকার পতনের আন্দোলনের পর এখন আমরা রাষ্ট্রসংস্কারের দাবি জানাই।

তিনি বলেন, সরকারি কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদিসহ গুটিকয়েক শিক্ষক আন্দোলনকারীদের পুলিশ প্রশাসন দিয়ে হেনস্তা করতে চেয়েছিল। কিন্তু বিশাল আন্দোলনের মুখে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারেননি। শেখ হাসিনা পদত্যাগ পরবর্তী সহিংসতার কোন দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেই বলে জানান তিনি।






সম্পর্কিত সংবাদ

  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)