ekabir
আশাশুনিতে তাঁতীদলের প্রতিষ্ঠা বর্ষিকী ও দোয়া অনুষ্ঠান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠান, শুভেচ্ছা র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে আশাশুনি বাজার চান্নী সেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা তাঁতীদলের আহবায়ক আমির হোসেন বাদশার সভাপতিত্বে ও সিনিঃ যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, আহবায়ক আমির হোসেন বাদশা। নতুন আহবায়ক কমিটির নেতৃবৃন্দদের পরিচয় পর্ব শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা তাঁতীবিস্তারিত…
কয়রায় দূর্যোগ প্রস্তুতি কর্মসূচী ইউনিটের দূর্যোগ মৌসুম সভা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়ের আয়োজনে দূর্যোগে করণীয় সম্পর্কে ওয়ার্ড সিপিপি সদস্যদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৩ফেব্রুয়ারি) সকাল ১০টায় কয়রা শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়ের অর্থায়নে ও জাগ্রত যুব সংঘ (জেজেএসএর) বাস্তবায়নে সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ সভা অনুষ্ঠিত হয়।কয়রা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সিপিপি টিম লিডার আশিকুজ্জামানের সভাপতিত্বে অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন জেজেএস প্রকল্পের এপিও, এস এম এ মজিদ, সিপিপি সদস্যা আব্দুর রাজ্জাক সানা, মিজানুর রহমান লিটন, ইমরান হোসেন, আসাদুজ্জামান সুমন, মুস্তাকিব বিল্যাহ,খাদিজা খাতুন, মুসলিমা আক্তার, ফাতিমা সুলতানা প্রমুখ। দুর্যোগ মৌসুমবিস্তারিত…
কলারোয়ায় স্কাউটসের প্রতিষ্ঠাতা (বিপি) দিবস-২০২৫ পালিত
এম এ আজিজ :: স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল (বিপি) এর ১৬৮তম জন্মদিন পালিত। কলারোয়া উপজেলা স্কাউটস এর সভাপতি,উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলামের উপস্থিতিতে বিপি দিবসের কেক কাটা, র্যালি ও উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা স্কাউটস এর আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা স্কাউটস কমিশনার মোঃ আব্দুল মোতালেব, সম্পাদক মাস্টার মোঃ মনিরুজ্জামান, সহ-সভাপতি আসাদুজ্জামান চান্দু, সাতক্ষীরা জেলা যুগ্ম সম্পাদক অনুপ কুমার, মুজিবর রহমান, কামরুল ইসলাম স্কাউট লিডার শফিকুল ইসলাম, কাপ লিডার মর্জিনা খাতুন, ইউনিট লিডার স্বপন কুমার চৌধুরী সহ স্কাউট শিক্ষার্থীরা।
সাতক্ষীরা জেলা বিএনপির জনসভা সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা
কামরুল হাসান।। আগামী ২৫ ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলা বিএনপি’র সমাবেশকে সফল করার লক্ষ্যে কলারোয়ায় উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনের সামনে উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপি’র অন্যতম যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি। পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু ও সাবেকবিস্তারিত…
সাতক্ষীরা জেলা বিএনপির জনসভা সফলের লক্ষ্যে আশাশুনি ও দেবহাটা থানার প্রস্তুতি সভা
এম এ আজিজ,নিজস্ব প্রতিনিধিঃ আগামী ২৫ শে ফেব্রুয়ারী সাতক্ষীরা জেলা বিএনপির ঐতিহাসিক জনসভা সফল করার লক্ষ্যে কলারোয়া পৌরসভার সাবেক মেয়র সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্তারুল ইসলাম (সংসদীয় আসন সাতক্ষীরা-০৩) আশাশুনি ও দেবহাটা থানা বিএনপির নেতৃবৃন্দের সহিত প্রস্তুতি সভা করেছেন। সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়কের নিজস্ব বাসভবনে রবিবার সকাল ১০টায় প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক রহমাতউল্লাহ পলাশ। আশাশুনি ও দেবহাটা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে আক্তারুল ইসলাম বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা যদি আমরা মেনে চলতে না পারি, তাহলে দলকে কেমন ভালবাসি? তিনি প্রতিটি মুহুর্তেবিস্তারিত…
সৈয়দপুরে পর্দা নামলো সতীর্থের তিন দিনের বই মেলা
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন আয়োজিত সতীর্থ বই মেলার পর্দা নেমেছে শনিবার (২২ ফেব্রুয়ারি)। ওইদিন সন্ধ্যায় স্থানীয় ডাক বাংলো চত্বরে মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই- আলম সিদ্দিকী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান। সংগঠনের সহ-সভাপতি ও বইমেলা আয়োজন কমিটির আহবায়ক শরিফুল ইসলাম সাজু এতে সভাপতিত্ব করেন। সতীর্থের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রেজা মাহমুদের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মেলা আয়োজনবিস্তারিত…
বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন রাজীব কুমার বাছাড়
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন কয়রার চান্নিরচক লক্ষণ চন্দ্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাজিব কুমার বাছাড়। জানা গেছে, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর এক সভা ২২ ফেব্রুয়ারী সকাল ১০ টায় সেগুন বাগিচায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শেখ কাওছার আহমেদে সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মােঃ শামীম আল মামুনের সঞ্চলনায় সভায় বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভা শেষে খুলনায় কয়রা উপজেলার চান্নিরচক লক্ষণ চন্দ্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাজীব কুমার বাছাড়কে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএর) কেন্দ্রীয় কমিটির সদস্য মনােনিত করা হয়। অধ্যক্ষ রাজীব কুমার বাছাড়বিস্তারিত…
কয়রায় আগুনে পুড়ে ছাই ২ টি বসতঘর ও মালামাল
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুটি বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের কালনা গ্ৰামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ২ টি বসত ঘর ও ঘরে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। আগুনে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাতে কালনা গ্ৰামের মৃত্যু নুর ইসলাম গাজীর ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে দ্রুত তা অন্য ঘরেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট আসার আগেই ঘর দুটি পুড়ে ছাইবিস্তারিত…
নতুন উদ্যোক্তাদের ব্র্যাকের সম্পৃক্ত করণ কর্মশালা
নিজস্ব প্রতিনিধি : নতুন উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের সাথে অর্থনৈতিক সম্পৃক্ত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক এর আয়োজনে রবিবার(২৩ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা সদর উপজেলা হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি প্রমিজ প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনায় কর্মশালায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার ক্ষুদ্র ঋণ সংস্থার শাখা ব্যবস্থাপকবৃন্দ ও প্রমিজ প্রকল্পের প্রশিক্ষনার্থীসহ উদ্যোক্তাবৃন্দ । ট্রেনার হিসাবে উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক এসডিপি সাতক্ষীরার তানজিলা শেখ। এসডিপি সাতক্ষীরার এসোসিয়াট অফিসার মোঃ ইসমাইল হোসেন সহযোগিতায় উপস্থিত ছিলেন ব্র্যাক এর বিভিন্ন পর্যায় এর কর্মকর্তা বৃন্দ।
শ্যামনগরে বাংলাদেশে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন।
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ জামায়াতে ইসলামী বাংলাদেশের মহিলা ও পুরুষের সম্মনয়ে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খানের আগমনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি কর্মীদের উদ্দেশ্যে বলেন, সাড়ে ১৫ বছর জুলুম নির্যাতনের বিরুদ্ধে আন্দলোন করেছি। জুলাইয়ের ছাত্র আন্দলোন সরকার পতনের আন্দলোন ছিল না আওয়ামীলীগ গনহত্যা চালানোর কারনে ছাত্রআন্দলোনের মুখে ফ্যাসিবাদীর নায়িকাকে মন্ত্রী এমপিদের নিয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে।বর্তমানে ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।তার প্রভুদের মাধ্যমে দেশে প্রবেশের চেষ্টা অব্যাহত রেখেছে।কোন ভাবেই মেখ হাসিনা ও তার দোসর দের দেশে প্রবেশ করতে দেওয়া হবেবিস্তারিত…


