ekabir

 

উচ্চ রক্তচাপ মোকাবেলায় বাজেট বৃদ্ধি জরুরি সাংবাদিক কর্মশালায় বক্তারা

নিউজ  ডেস্ক ::  বাংলাদেশে উচ্চ রক্তচাপে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ছে। উচ্চ রক্তচাপের প্রকোপ কমাতে ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে বিনামূল্যে এ রোগের ওষুধ প্রদানের কাজ শুরু হয়েছে। তবে, উচ্চ রক্তচাপ ও রক্তচাপজনিত বিভিন্ন অসংক্রামক রোগ ও মৃত্যু কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনতে তৃণমূল পর্যায়ের সকল স্বাস্থ্যসেবা কেন্দ্রে উচ্চ রক্তচাপের ওষুধ নিশ্চিত করা প্রয়োজন। একইসঙ্গে নিরবচ্ছিন্ন ওষুধ সরবরাহের জন্য বর্ধিত এবং টেকসই অর্থায়ন জরুরি। আজ (২২ ফেব্রুয়ারি) অনলাইনে আয়োজিত “উচ্চ রক্তচাপ মোকাবেলায় বাজেট বৃদ্ধির প্রয়োজনীয়তা: বাংলাদেশ প্রেক্ষিত” শীর্ষক এক সাংবাদিক কর্মশালায় এসব তথ্য ও সুপারিশ তুলে ধরা হয়। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)বিস্তারিত…


জমি পাহারার মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে : সিইসি

নিউজ  ডেস্ক  :: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আ. ম. ম নাসির উদ্দীন বলেছেন, ‘যেভাবে আপনারা নিজের জমি পাহারা দেন, তেমনি নিজের ভোটটাও পাহারা দেবেন। দরকার হলে সবাইকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। যাতে সুন্দর একটি নির্বাচন হয়।’ শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় বাবা ও দাদার নামে প্রতিষ্ঠিত মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও হাফেজ জালাল উদ্দীন আদর্শ হেফজখানার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, ভোটকেন্দ্রে বাধাপ্রদান ও মানুষ মারার ঘটনাগুলো আর চলবে না। এসব অপরাধ কর্মকাণ্ড কোনোক্রমেই হতে দেয়া হবেবিস্তারিত…


আশাশুনিতে মোবাইল কোর্টে অবৈধ  বেহুন্দি ও নেটজাল আগুনে বিনষ্ট

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনির খোলপেটুয়া নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি অবৈধ জাল জব্দ ও জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। শনিবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আশাশুনির বৃহত্তর খোলপেটুয়া নদীর ঘোলা অঞ্চলে অভিযান পরিচালনা করা হয়। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব এইচ এম খালিদ ইফতেখার, জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম, সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার এবং বাংলাদেশ নৌবাহিনী ও আনসার সদস্যদের উপস্থিতে নদী থেকে অবৈধ ৫টিবিস্তারিত…


আশাশুনিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে উপজেলা সদরসহ উপজেলার সকল ইউনিয়নে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উপজেলা প্রশাসন ঃ রাত্র ১২.০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মীনারে পুস্পমাল্য অর্পন করা হয়। ইউএনও কৃষ্ণা রায়ের নেতৃত্বে উপজেলা প্রশাসন, ওসি নোমান হোসেনের নেতৃত্বে থানা, বীর মুক্তিযোদ্ধা আঃ করিম ও রজব আলীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, স ম হেদায়েতুল ইসলাম ও মশিউল হুদা তুহিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠন, আছিফুর রহমান তুহিন ও জাকির হোসেন বাবুর নেতৃত্বেবিস্তারিত…


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উপলক্ষে সাতক্ষীরা  সরকারি  উচ্চ বিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

  নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান  শহীদ দিবস  ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উপলক্ষে প্রভাতফেরি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মতিউর রহমান, ইয়াহিয়া ইকবাল, সিনিয়র শিক্ষক আব্দুর রউফ, মোবাশ্বেরুল হক প্রমুখ। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন । আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এর আগেবিস্তারিত…


কয়রায় ৬২ কেজি হরিণের মাংস জব্দ 

  কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন পশ্চিম বিভাগের কোবাদক স্টেশন ও আংটিহারা কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ৬২ কেজি হরিণের মাংস জব্দ করেছে। এ সময় ১ টি নৌকা সহ হরিণ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গতকাল ২২ ফেব্রুয়ারি ভোর ৪ টার দিকে ঘড়িলাল বাজার সংলগ্ন কপোতাক্ষ নদ হতে অভিযান চালিয়ে এ সকল মাংস জব্দ করা হয়েছে। তবে কৌশলী হরিণ শিকারীরা অভিযান জানতে পেরে রাতের আধারে নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।  কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়রবিস্তারিত…


যশোরের শার্শা ছিনতাইয়ের কবলে পড়ে আহত যুবকের মৃত্যু 

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় প্রকাশ্যে দিবালোকে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মারাত্মক আহত একটি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে মন্ডল ট্রেডার্সের মালিক রুহুল আমিন জানিয়েছেন। শার্শা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক উজ্জ্বল হোসেনও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আব্দুর রশিদ রোকন (৪২) উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি বাগআঁচড়া বাজারের মসজিদ মার্কেটে রুহুল আমিনের মালিকানাধীন ‘মন্ডল ট্রেডার্সে’ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এই প্রতিষ্ঠানটি ‘নারিশ ফিড লিমিটেড’ এর ডিলার হিসেবে বিভিন্নবিস্তারিত…


সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল

নিজস্ব প্রতিনিধি:: জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক আহবায়ক কমিটি অনুমোদন  দেওয়ায় বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী  কমিটিকে  স্বাগত জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে  শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় শহরের সংগীতা মোড় হতে স্বাগত মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চায়না বাংলা শফিংমহলের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক এড.  কামরুজ্জামান ভুট্টো ও সদস্য সচিব শরিফুজ্জামান সজীব। এসময় স্বেচ্ছাসেবক দলের জেলা, উপজেলা,  পৌর কমিটিরবিস্তারিত…


২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা ৩৩ ডিসিকে ওএসডি

 নিউজ ডেস্ক :: ২০১৮ সালের ‘বিতর্কিত’ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জেলা প্রশাসককে (ডিসি) তাদের বর্তমান পদ থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ওএসডি হওয়া এসব কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ব্যস্ত করা হয়েছে। এই ৩৩ জন যুগ্মসচিব পদে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগে কর্মরত ছিলেন। প্রসঙ্গত, ‘ওএসডি’ একটি বিশেষ ধরনের পোস্টিং এবং এর পূর্ণরূপ হলো- ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ বা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা। ব্রিটিশ শাসনামলে তৎকালীন ভারতীয় সিভিল সার্ভিসে ওএসডি’র বিধান চালু করা হয়, যার চর্চাবিস্তারিত…


আশাশুনিতে সমবায় বিভাগের ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে সমবায় বিষয়ক দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা সমবায় কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে। অনুষ্ঠানে সমবায় সমিতি আইন ও বিধিমালা অনুযায়ী ১৩ টি সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্যদের হাতে কলমে  সমিতির  সমবায় ধারণা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা সমবায় কর্মকর্তা এফ এম সেলিম আখতার সমবায় সমিতির সদস্যদের উদ্দেশ্যে সমবায় কি ও কেন, মানি লন্ডারিং ও সমবায় সমিতির মূলধন গঠন বিষয়ে বক্তব্য রাখেন। প্রশিক্ষণ অনুষ্ঠানে জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক জাফর ইকবাল, কোর্স পরিচালক মোঃ আশরাফ আলীবিস্তারিত…