ekabir
সাতক্ষীরা আয়েনউদ্দীন মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোকিত এই দিনে সকল বীর মুক্তিযোদ্ধা শাহাদাতবরণকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও সালাম জানিয়ে মাদ্রাসা মিলনায়তনে মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০ টায় শুরু হয় আলোচনা অনুষ্ঠান। সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। সবশেষে শ্রদ্ধা জানিয়ে আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান হয়।
সৈয়দপুরে নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: সৈয়দপুরে নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৬ মার্চ) সৈয়দপুর উপজেলা প্রশাসন বেলা ১১টায় সৈয়দপুর পৌরসভা কমিউনিটি সেন্টারে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম, সেক্রেটারী মাজহারুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী ওবিস্তারিত…
সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকাল ৯ টায় স্কুলের হলরুমে স্কুলের উপাধ্যক্ষ ছন্দা রাহা’র সভাপতিত্বে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপিত হয়। অতি প্রত্যুষে পতাকা উত্তোলন, অঙ্কিত মিত্র গীতা পাঠ, ইসরাত জাহান রিফা পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সূচনা হয়। অতঃপর স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যক্ষ আনিসুর রহিমের স্যারের আত্মার চিরশান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর শিক্ষক -শিক্ষার্থী, অভিভাবকদের বক্তব্যের পর অনুষ্ঠানে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন শিক্ষক আন্না পারভীন, সাদিয়া ইসলাম,বিস্তারিত…
কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন
কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রায় যথাযোগ্য মর্যাদার সাথে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গ বুধবার ( ২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, কয়রা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, কয়রা উপজেলা প্রেসক্লাব, জাতীয় নাগরিক পার্টি, কয়রা আইনজীবী সমিতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কয়রা সরকারী মহিলা কলেজ, কপোতাক্ষ মহাবিদ্যালয়, কয়রা বাজার কমিটি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে আলোচনাবিস্তারিত…
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ডি.বি ইউনাইটেড হাইস্কুলে আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি :: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকালে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে প্রধান শিক্ষকের অফিস কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সিনিয়র শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মহসীন উদ্দিন। এসময় বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকাল ১১ টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মোঃ শফিউল ইসলাম, ওয়াহিদা সুলতানা, মোঃ রবিউল ইসলাম, শেখ তাজুর রহমান, মোঃ আসাদুজ্জামান, হারাধন কুমার আইচ, স.ম ওয়ালিদুর রহমান, মোস্তফা মনিরুজ্জামান, বিবেকানন্দ কবিরাজ, মোঃ খোরশেদ আলম, দীপা সিন্ধু তরফদার, মো. মমতাজ হোসেন, পলাশ কুমার সিংহ, সৌমিত্র কুমার মন্ডল প্রমুখ। মহান স্বাধীনতা ওবিস্তারিত…
সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা দেয়া হয়ছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৬ মার্চ) সকাল ১১ টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সংলগ্ন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, মুক্তিযুদ্ধ কমান্ডার মুক্তিযোদ্ধা মশিউর রহমান মোশু, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান,বিস্তারিত…
শার্শায় বীরশ্রেষ্ট নূর মোহাম্মদের সমাধিতে গার্ড অব অনার ও পুস্পস্তবক অর্পন
বেনাপোল প্রতিনিধি :: বযশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে গার্ড অব অনার এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন, শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিজয় দিবস উপলক্ষে সকাল ৮টার দিকে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে গার্ড অব অনার এবং শার্শা উপজেলা প্রশাসনের এর নেতৃত্বে পুস্পস্তবক অর্পন, শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে নূর মোহাম্মদের পরিবার, তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলাবিস্তারিত…
সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মা ফাউন্ডেশনের পক্ষ থেকে সেমাই ও চিনি বিতরণ
নিজস্ব প্রতিনিধি :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী সেমাই ও চিনি বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকালে সেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের আয়োজনে ডি.বি ইউনাইটেড হাই স্কুল প্রাঙ্গণে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি সমাজসেবক মো. নুর ইসলাম গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় মানুষের মাঝে সেমাই ও চিনি বিতরণ করেন মা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক মোঃ আব্দুস সালাম, মোঃ অলিউর রহমান, আমিনুর রহমান প্রমুখ। সদর উপজেলার ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নেরবিস্তারিত…
জি জি কে এইস কানাইলাল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন নজিবুল্লাহ
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা সদর উপজেলার গোয়ালপোতা জি জি কে এইস কানাইলাল উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত পত্রে এই আদেশ বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে প্রেরণ করেন । গত ৪/২/২০২৫ ইং তারিখে ৩৭.১১.৪০৪১.৪৪১.০০.০০১.২০.৩৪ স্মারক নম্বরে অনুমতি জারি করা হয়। এতে সাতক্ষীরা সদর -২ আসনের সাবেক সংসদ সদস্য কাযী শামসুর রহমান ও অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক এমপি ‘র পি এস মোঃ নজিবুল্লাহকে সভাপতি করে এ কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে সাধারণবিস্তারিত…


