দেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের সহযোগিতায় এম.এম.মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন
এমএ মামুন :: “জীবন প্রতিযোগীতার নয়, জীবন সহযোগিতার” এই স্লোগানকে বুকে ধারন করে ম্যান ফর ম্যান ফাউন্ডেশন সারা বাংলাদেশ ব্যাপী আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
এই লক্ষ্যে গ্রামের প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের জন্য ৪ঠা অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় শুশীলগাতী শেখ বাড়িতে ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের সহযোগিতায় এম.এম. মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ওলিউল্লাহ ওলির সঞ্চালনায় ও ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ ইমরানুল হক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ দীনেশ কুমার চৌধুরী (নেপাল) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, দেবহাটা রিপোর্টর্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা সদর ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্টু, ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ রবিউল ইসলাম, আমিনুর ইসলাম, অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমাদের টিম মানবিক পরিবারের নির্বাহী প্রধান শেখ মনিরুল ইসলাম সহ সাতক্ষীরা জেলার বিভিন্ন সংগঠন সেচ্ছাসেবীরা বক্তব্য রাখেন।
« কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন :: আহবায়ক সঞ্জু, যুগ্ম আহবায়ক সাজেদ (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) দৈনিক আলোর পরশ পত্রিকা প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত »
সম্পর্কিত সংবাদ
জামায়াত ক্ষমতায় গেলে যুবকদের বেকারত্ব দূর করবো ও দিনমুজুরদের মুখে হাসি ফুটাবো- মুহাদ্দিস আব্দুল খালেক
সংবাদদাতা :: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা-২ আসন (সদর-দেবহাটা) জামায়াতেরবিস্তারিত…
দেবহাটা প্রেসক্লাবে ইফতার ও দোয়া অনুষ্ঠান
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) প্রেসক্লাবেরবিস্তারিত…


