কলারোয়ায় গাজাসহ আলিম নামে এক মদক ব্যবসায়ী গ্রেফতার

এম এ আজিজ :: সাতক্ষীরার কলারোয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযান চালিয়ে গাজা সহ এক যুবককে গ্রেফতার করেছে।
মঙ্গলবার ১৫ (অক্টোবর) সাতক্ষীরার কলারোয়ায় খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আতাউর রহমানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে,কলারোয়ার তুলশীডাঙ্গা পৌরসভা ট্রাক টার্মিনালের পাশ্ববর্তী দক্ষিণ দুয়ারী বাসা হতে দুপুর ১২:২০মিনিটের সময় মৃত জবেদ আলীর পুত্র আঃ আলীম(৫১)কে ৩০০(তিনশত)গ্রাম গাজা সহ হাতেনাতে গ্রেফতার করে। যার আনুমানিক বাজার মুল্য দশ হাজার টাকা।
এলাকাবাসী জানান, খুচরা ও পাইকারী মাদক ব্যাবসায়ী হিসেবে সে অত্র এলাকায় পরিচিত। তার কারনে এই এলাকার জনপদ সর্বদাই ঘৃনিত ও আতঙ্কিত থাকে। উঠতি বয়সী ছেলেরা তার মাধ্যমে সহজে মাদক হাতে পায়। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যাবসার সাথে জড়িত।
এ ঘটনায় কলারোয়া থানার তদন্ত কর্মকর্তা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১)এর ১৯(ক)ধারায় মামলা নং- ১০ তাং ১৫/২৪ দায়ের  হয়েছে।
পুলিশ আটককৃত মাদক ব্যাসায়ীকে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরন করেছে।





সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
  • দাওয়াতি অঙ্গনের এক মহীয়সী নারীর বিদায় : তাজকিরা হকের জানাজা ও দাফন সম্পন্ন
  • “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ, এমপি
  • কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন
  • বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা
  • কলারোয়ায় যাত্রা শুরু সিটি মেডিকেল সেন্টারের
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন
  • কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ