কলারোয়ায় জাতীয় ইঁদুর নিধন অভিযান এর উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি ::কলারোয়ায় জাতীয় ইঁদুর নিধন অভিযান-২৪ এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার(১৫ অক্টোবর) সকাল ১১ টার দিকে নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“ছাত্র, শিক্ষক ও কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. জহুরুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া, সহকারী আইসিটি কর্মকর্তা মোতাহার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও সুধিবৃন্দ।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
  • দাওয়াতি অঙ্গনের এক মহীয়সী নারীর বিদায় : তাজকিরা হকের জানাজা ও দাফন সম্পন্ন
  • “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ, এমপি
  • কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন
  • বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা
  • কলারোয়ায় যাত্রা শুরু সিটি মেডিকেল সেন্টারের
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন
  • কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ