ekabir

 

সাতক্ষীরা টু কালিগঞ্জ মহাসড়ক  সংস্কারের  দাবিতে জামায়াতের মানববন্ধন

এমএ মামুন :: সাতক্ষীরা টু কালিগঞ্জ মহাসড়ক  সংস্কারের  দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৯ শে নভেম্বর(মঙ্গলবার) বিকাল ৪ টায় পারুলিয়া বাস স্টান্ডে দেবহাটা উপজেলা জামাতের ইসলামীর আয়োজনে সর্বস্তরের জনগণনের উপস্থিততে এ মানববন্ধন অনুষ্ঠিত  হয়। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচ এম ইমদাদুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা জামাতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেনজেলা জামাতের ইউনিট সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, নায়েবে আমীর মহিউদ্দিন মাহমুদ, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, ইউনিট সদস্য মাওলানা সামছুল আরেফিন, পারুলিয়া ইউনিয়ন আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা আবুবিস্তারিত…


বিএনপির রাজনৈতিক মামলা প্রত্যাহারে জরুরি সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: রাজনৈতিক মামলা প্রত্যাহারে জরুরি সভা করেছে পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি। সোমবার ১৯ নভেম্বর বিকাল ৪ টায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন,পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডা: আব্দুল মজিদ। অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, শেখ ইমামুল ইসলাম, শেখ আনারুল ইসলাম, আব্দুল মজিদ গোলদার, প্রভাষক ইকবাল হোসেন, আসাদুজ্জামান খোকন, প্রণব কান্তি মন্ডল, মেছের আলী সানা, সরদার ফারুক আহমেদ, সরদার তোফাজ্জেল, গাজী মুজিবুর রহমান, মাষ্টার বাবর আলী গোলদার, শেখ আসাদুজ্জামান ময়না,আবু মুছা সরদার,বিস্তারিত…


পাইকগাছায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত নির্মল বিশ্বাস নামের এক আসামিকে গ্রেফতার করেছে। সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া হিতামপুর থেকে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে প্রেরন করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, সহকারি উপ-পুলিশ পরিদর্শক ওয়াজেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে উপজেলার বোয়ালিয়ার হিতমপুর থেকে হরিদাশ বিশ্বাসের ছেলে ৯ মাসের সাজাপ্রাপ্ত নির্মল বিশ্বাসকে গ্রেফতার করে। সে ২০২৩ সালের খুলনার দায়রা জজ আদালতের সাজাপ্রাপ্ত আসামী।


পাইকগাছায় ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::পাইকগাছা থানা পুলিশ গলায় গামছা পেঁচানো অবস্থায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ সুরাতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আনিছুর রহমান জানান, উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি বাজারে অবস্থিত আকিজ ডেইরী লিমিটেড দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরন কেন্দ্রে নীলফামারি জেলার ডিমলা থানার পশ্চিম খড়িবাড়ী গ্রামের মৃত সোহেল রানার ছেলে আলামিনুর রহমান (২০) ল্যাব সহকারি হিসেবে চাকরি করতেন। সোমবার দিবাগত ভোর রাত আনুমানিক ৪ টার দিকে একই ডেইরী ফার্মের কর্মচারী মোঃ শিপু হোসেন কোম্পানির গাড়ী নিয়ে মাহমুদকাটিবিস্তারিত…


সাতক্ষীরা জেলার উন্নয়নের প্রত্যয় নিয়ে কাশেম-সিদ্দীক প্যানেল

তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা কার্যনির্বাহী পরিষদের (২০২৫-২০২৬ কার্যবর্ষ) নির্বাচন আগামী ২৯ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।  নির্বাচনে বেশ কয়েকটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে নির্বাচনে সভাপতি পদে প্রকৌশলী আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক পদে কাজী সিদ্দীকুর রহমানের প্যানেল অংশগ্রহণ করে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। কাশেম-সিদ্দীক পরিষদ সকলের সহযোগিতা প্রত্যাশা করেছে। কাশেম-সিদ্দীক প্যানেলের নির্বাচনী সাতক্ষীরা জেলা সমিতিকে উন্নয়ন সম্পৃক্ত করে ইশতেহার প্রকাশ করেছে। অতীতে  সাতক্ষীরা জেলা  উন্নয়ন বঞ্চিত ছিল। কাশেম-সিদ্দীক প্যানেল যশোর, নাভারণ থেকে মুন্সিগঞ্জ (শ্যামনগর) এবং ভোমরা থেকে খুলনা পর্যন্ত চার লেন রাস্তা উন্নতি করণ, সাতক্ষীরায় মৎসবিস্তারিত…


কেশবপুরে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের উপশাখা উদ্বোধন  

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি ::প্রতিটি পরিবারের স্বপ্ন পূরণের প্রতিজ্ঞা নিয়ে যশোরের কেশবপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক উপশাখা উদ্বোধন করা হয়েছে। চুকনগর বাজার সংলগ্ন ব্রীজ উপজেলার সন্যাসগাছা বাজারস্ত মমতা বস্ত্রালয় এন্ড শপিং কমপ্লেক্স এর উত্তর পার্শে আসাদ মার্কেটের দ্বিতিয় তলায় সোমবার (১৮ নভেম্বর) দুপুরে একটি আনুষ্ঠানিকভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পিএলসি-এর ১৭৭তম উপশাখা উদ্বোধন করা হয়। কেশবপুর শাখার অধীনে ওই উপশাখা বর্তমান চলবে। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের খুলনা প্রধান আঞ্চলিক জোন এসভিপি আশিক রাজি এর সভাপতিত্বে এবং সন্ন্যাসগাছা উপশাখার ইনচার্জ এনামুল কবীর-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, এক্সিকিউটিভবিস্তারিত…


শুল্ক মুক্ত সুবিধায় বেনাপোল বন্দর দিয়ে ৩১০মে.টন চাল আমদানি

বেনাপোল প্রতিনিধি :: শুল্ককর প্রত্যাহার করে নেওয়ায় পর সোমবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। দুই বছর পর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিনটি ট্রাকে এল চালের প্রথম চালান। বেনাপোল শুল্ক ভবনের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের বলেন, শনিবার আমদানিকারক প্রতিষ্ঠান মাহাবুবুল আলম ফুড প্রডাক্ট এর ১০৫ মেট্রিক টন, রোববার মাহাবুবুল আলম ফুড প্রডাক্টের ১০৫ মেট্রিক টন, ও অর্ক ট্রেডিং এর ১শ’ মেট্রিকটন চালের গেট পাস করা হয়। এই ৩১০ মেট্রিকটন চালের মধ্যে সোমবার একটি চালানের ১০৫ মেট্রিকটন চাল বেনাপোলবিস্তারিত…


ডাক্তার সমাচার

আকিব শিকদার আমাদের কলেজের ভাইস প্রিন্সিপাল সৈয়দ সানোয়ার স্যার একজন হাঁপানির রোগী। এজমাট্যিক সমস্যা। রোগ বেড়ে গেলে তিনি হাসপাতালে যান ঠিকই, তবে ডাক্তারের চেম্বারে ঢুকেন না। চেম্বারের সামনে বসে থাকা রোগীদের সাথে আলাপ করে দেখেন কার সাথে তার সমস্যা হুবহু মিলে যাচ্ছে। তারপর সে রোগী ডাক্তার দেখিয়ে এলে প্রেসক্রিপশন থেকে ঔষধের নামগুলো টুকে নিয়ে ফার্মেসি ঘুরে ঔষধ কিনে বাড়ি চলে যান। ঔষধও যথার্থ পাওয়া গেল, ডাক্তারের ভিজিটও দেওয়া লাগলো না। জীবন চলার পথে একটু চালাক না হলে কি চলে! ডাক্তারদের যা মোটা অংকের ভিজিট, আর যতো টেস্ট! আঙুল কাটা নিয়েবিস্তারিত…


শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন; জেনে নিন করণীয়

  নিউজ ডেস্ক :: শীতের হিমেল হাওয়া চারপাশে বইতে শুরু করেছে; ইতোমধ্যে কমতে শুরু করেছে আশপাশের তাপমাত্রা। শীত আরও বাড়তে থাকার সাথে সাথে আমাদের প্রতিদিনের জীবনেও কিছু পরিবর্তন আসবে। যেমন, এই সময়ে আমাদের এয়ার কন্ডিশনারগুলো (এসি) বন্ধ করে রাখতে হবে। তবে, এসি দীর্ঘসময় বন্ধ করে রাখলে এর যন্ত্রাংশের ক্ষতি হতে পারে—গরমের সময় আবার চালু করতে গিয়ে প্রয়োজন হতে পারে  অতিরিক্ত সার্ভিসিং খরচ। ঠিকঠাকভাবে এসির যত্ন না নেয়া গেলে যন্ত্রাংশে ক্ষয় যেমন হতে পারে, তেমনি এর ওপর ধুলাবালির আস্তরণ পড়তে পারে; ফলে, কমে যেতে পারে কার্যক্ষমতা। আবহাওয়া-জনিত ক্ষতি, মরিচা ধরা, ধুলো-ময়লাবিস্তারিত…


পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক :: যুক্তরাজ্যে সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করে বলেন, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। পাচারকৃত টাকা ফেরত পেলে বাংলাদেশের মানুষ আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। তিনি ১৭ নভেম্বর, রবিবার, লন্ডনের রয়েল রিজেন্সি-তে কোয়ালিশন ফর পিস অ্যান্ড জাস্টিস ইন বাংলাদেশ কর্তৃক তাঁর সম্মানে আয়োজিত এক ‘সিভিক রিসিপশন’ (নাগরিক সংবর্ধনা) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন । তিনি বলেন, সত্য একবার বললেই প্রতিষ্ঠিত হয় কারণ সেটা সত্য। আর মিথ্যা প্রতিষ্ঠিত করতে বারবার বলতে হয়। আওয়ামী লীগবিস্তারিত…