পাইকগাছায় ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::পাইকগাছা থানা পুলিশ গলায় গামছা পেঁচানো অবস্থায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ সুরাতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আনিছুর রহমান জানান, উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি বাজারে অবস্থিত আকিজ ডেইরী লিমিটেড দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরন কেন্দ্রে নীলফামারি জেলার ডিমলা থানার পশ্চিম খড়িবাড়ী গ্রামের মৃত সোহেল রানার ছেলে আলামিনুর রহমান (২০) ল্যাব সহকারি হিসেবে চাকরি করতেন। সোমবার দিবাগত ভোর রাত আনুমানিক ৪ টার দিকে একই ডেইরী ফার্মের কর্মচারী মোঃ শিপু হোসেন কোম্পানির গাড়ী নিয়ে মাহমুদকাটি বাজারস্থ দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরন কেন্দ্রে আসে।

এ সময় কালেকশন সেন্টারের গেট খোলা এবং স্টার্ফ রুমের ভিতর থেকে আটকানো দেখতে পায়,অনেক ডাকাডাকির পর ও আলামিনুর দরজা না খোলায় শিপু, জানালা দিয়ে দেখতে পায় আলামিনুর গলায় গামছা পেঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সাথে ঝুলে রয়েছে। পরবর্তীতে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর এবং অধিকতর তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ হয়নি বলে থানা পুলিশের এ কর্মকতা জানান।






সম্পর্কিত সংবাদ

  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না