ekabir

 

বুধহাটা বাজার আইবিডব্লিউএফ কমিটি গঠন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনির ঐতিহ্যবাহী বুধহাটা বাজারে ইন্ডাস্টিয়ালিস্টিস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আবু হাসানকে সভাপতি এবং আখতারুজ্জামানকে সেক্রেটারী করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধহাটা বায়তুল মামুর জামে মসজিদের ২য় তলায় শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় গঠিত কমিটিতে আমিনুর রহমান, ইয়াছিন আরাফাত ড্যানিশ ও আব্দুল্লাহ মামুনকে সহ-সভাপতি, মাজহারুল ইসলাম ও সামাদুল ইসলামকে সহকারী সেক্রেটারী, ফারুক হোসেনকে কোষাধ্যক্ষ, সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, আল মামুন অফিস সম্পাদক, সাদ্দাম হোসেন প্রচার সম্পাদক, কিবরিয়া হোসেন সমাজ কল্যাণ সম্পাদক, মইনুর ইসলাম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকবিস্তারিত…


সাতক্ষীরায় আমীরে জামায়াতের আগমনে আশাশুনি জামায়াতের প্রস্তুতি সভা 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান এর সাতক্ষীরা আগমন উপলক্ষে আশাশুনি উপজেলা জামায়াতের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুর ২টায় দলীয় কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ মোশারফ হোসেন ও উপজেলা যুব বিভাগ সভাপতি ডাঃ রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের সহকারী সেক্রেটারী ও সাতক্ষীরা-৩ আসন পরিচালক আলহাজ্ব মাহবুবুল আলম, জেলা কর্ম পরিষদ সদস্যবিস্তারিত…


গ্রাম পুলিশের ষড়যন্ত্র ও মিথ্যা মামলা থেকে বাঁচতে কোরআনের হাফেজের আকুতি

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::  গ্রাম পুলিশ বিল্লাল ও ডিবি পরিচয়দানকারী শাহজানের চাঁদাবাজী, জমি দখল, লুটপাট, ক্রস ফায়ারে দেওয়ার হুমকী ও মিথ্যা মামলার প্রতিকার এবং বিল্লালের বিরুদ্ধে মামলা দায়ের করায় নতুন ষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে ভুক্তভোগি আরিফুল সংবাদ সম্মেলন করেছেন। শনিবার সকালে আশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। আশাশুনির বাটরা গ্রামের মৃত বাবর আলী সরদারের ছেলে জামায়াত কর্মী হাফেজ আরিফুল ইসলাম লিখিত বক্তব্য ও বিভিন্ন প্রশ্নের জবাবে জানান, তিনি স্থানীয় মসজিদে ইমামতি করে জীবিকা নির্বাহ আসছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গ্রাম পুলিশ ও পুলিশের সোর্স পরিচয়দানকারী বিল্লালবিস্তারিত…


ঢাকায় সংবিধান সংস্কার বিষয়ক গোল টেবিল আলোচনার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :: ২৩ নভেম্বর শনিবার সকাল ১০টায় ঢাকার গুলশান-২ এ অবস্থিত সিক্স সিজনস্ হোটেল এর হেমন্ত হলে সেন্টার ফর গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে বাংলাদেশের সংবিধান সংস্কার বিষয়ক আলোচনার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় বক্তব্য রাখেন  প্রফেসর ড. লেফটেন্যান্ট কর্নেল নাজমুল আহসান কলিমউল্লাহ, (বি.এন.সি.সি,ও) ও চেয়ারম্যান (জানিপপ); ইকতেদার আহমেদ, সাবেক জজ ও কলামিস্ট; প্রফেসর ড. নুরুল আমিন বেপারী, সাবেক অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সদস্য সচিব, এবিপার্টি; ব্যারিস্টার রুমিন ফারহানা,বিস্তারিত…


বুধহাটা খেয়াঘাটে বেতনা নদীতে  সাঁকো নির্মান

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::  আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে নদী ভরাটের কারণে বন্ধ হয়ে যাওয়া ব্যস্ততম খেয়াঘাটের কাছে বেতনা নদীর উপর বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। শুক্রবার দিনভর বাহাদুরপুর ও বুধহাটা গ্রামবাসীর যৌথ প্রচেষ্টায় এ সাঁকোটি নির্মাণ করা হয়। সরেজমিন ঘুরে দেখা গেছে, নদী ভরাটের কারনে কেয়াঘাটটি বন্ধ হয়ে গেলে মানুষ পায়ে হেটে নদী পারাপার করতো। েকক বছরাধিকাল নদী খনন কাজ শুরু হলে নদীতে বাঁধ দেওয়ায় মানুষ বাঁধের উপর দিয়ে পারাপার করতো। গেল বর্ষা মৌসুমে অতি বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য নদীর উপর আড়াআড়ি ভাবে মাটির বাঁধ কেটে দেয় উপজেলাবিস্তারিত…


আশাশুনিতে পিক আপ উল্টে  ২৩০০ মুরগির মৃত্যু

জি এম মুজিবুর রহমান  ::  আশাশুনি -সাতক্ষীরা সড়কে মুরগি বহনকারী পিকআপ উল্টে ২৩০০ পিচ সোনালী (কক) মুরগি মারা গেছে। পিকআপ এরও ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত্র ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানাগেছে, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা থেকে ঢাকা মেট্রো-ন-১৩-৬৮১৩ নং পিক আপ ২৩০০ পিচ সোনালী (কক) মুরগি ক্রয় করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। আশাশুনি টু সাতক্ষীরা সড়কের চিলেডাঙ্গা মোড় এলাকায় পৌছলে একটি প্রাইভেটকে সাইট দিতে গিয়ে অসতর্কতা বশত রাস্তার বাম পার্শে মৎস্য ঘেরের মধ্যে পড়ে যায়। পানিতে ডুবে পিকআপে থাকা সকল মুরগি মারা যায়। মুরগির আনুমানিক মূল্য ৭ লক্ষবিস্তারিত…


দেবহাটায় ছাত্রশিবিরের ৪দলীয় আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ছাত্রশিবিরের ৪দলীয় আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০টায় সরকারী খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সখিপুর (উত্তর) ইউনিয়নের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সখিপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব আলী সরদার। বিশেষ অতিথি ছিলেন সখিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আফসার আলী সরদার, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, উপজেলা মিডিয়া বিভাগের সেক্রেটারী আবু বক্কার সিদ্দিক, দেবহাটা (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি রোকনুজ্জামান রোকন, সেক্রেটারী সাফায়েত হোসেন, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, বায়তুলমাল ওমর ফারুক, ক্রীড়া সম্পাদক রুহুল আমীন,বিস্তারিত…


বেসরকারি মেডিকেল শিক্ষায় অশনি সংকেত অটোমেশন; ক্ষুব্ধ অভিভাবকরা

নিউজ ডেস্ক :: দেশের বেসরকারি মেডিকেল কলেজে অটোমেশন বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চালু হওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পছন্দমত মেডিকেল কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে শিক্ষার্থীরা এই পেশায় আসতে নিরুৎসাহিত হচ্ছেন। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা হতাশ ও সংক্ষুব্ধ। বেসরকারি মেডিকেল কলেজগুলোর অনেক আসনই ফাঁকা থেকে যাচ্ছে অটোমেশন ভর্তি প্রক্রিয়ায়। অটোমেশনের নামে বেসরকারি মেডিকেল খাতকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন সচেতন অভিভাবক ও বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন। ফলে অটোমেশন পদ্ধতিতে ভর্তি পক্রিয়া বাতিল করার দাবি জানিয়েছেন তারা।   স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়বিস্তারিত…


খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ফেরতের দাবি জানালেন আলাল

 নিউজ ডেস্ক :: ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়িটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফেরত দেয়ার দাবি জানিয়েছেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শুক্রবার (২২ নভেম্বর) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরো বলেন, নবগঠিত নির্বাচন কমিশনের প্রতি বিএনপির আস্থা রয়েছে। আলাল বলেন, ‘মামলা নিষ্পত্তি হওয়ার আগেই খালেদা জিয়াকে মাত্র একটি পোশাকে তার বাসভবন থেকে জোরপূর্বক বের করে দেয়া হয়েছে। ওই বাড়ির ট্রমা থেকে তাকে সুস্থ করে তুলতে সরকারের পদক্ষেপ নেয়া উচিত বিএনপি প্রধানকে অন্যায়ভাবে তার সেনানিবাসের বাসা থেকে উচ্ছেদ করা হয়েছে উল্লেখ করে তিনিবিস্তারিত…


আনন্দবাজার পত্রিকায় জামায়াত আমির

‘ভারত-বিরোধী নই, সম্মান ও সমতা নিয়ে সুসম্পর্ক চাই’ : ডাঃ শফিকুল ইসলাম

নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুল ইসলাম বলেছেন, আমরা সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে ভারতসহ সব প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই। আমাদের আন্তর্জাতিক নীতি, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন। এখানে সাক্ষাতকারটি প্রকাশ করা হলো। প্রশ্ন : জামায়াতে ইসলামীর ভারত-বিরোধিতা সর্বজনপরিচিত। কী বলবেন? উত্তর : সম্পূর্ণ অস্বীকার করছি। এই ধারণা ভিত্তিহীন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের নিশানা করে এই মতবাদ ছড়ানো হয়েছে যাতে জামায়াতের রাজনীতির মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি হয়।বিস্তারিত…