ekabir

 

আশাশুনি আলিয়া  মাদ্রাসা পরিদর্শন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে আশাশুনি আলিয়া (দাখিল) মাদ্রাসা পরিদর্শন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পরিদর্শন করেন। মাদ্রাসাটিতে বর্তমানে বার্ষিক পরীক্ষা চলছে। পরিদর্শনকালে একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে দেখেন এবং পরীক্ষার পরিবেশ প্রত্যক্ষ করেন। পরে অফিস কক্ষে গিয়ে মাদ্রাসার বিভিন্ন তথ্য সম্পর্কে খোজখবর নেন ও অবহিত হন। এসময় তিনি শিক্ষকদের সাথে কথা বলে দিকনির্দেশনা প্রদান করেন।


বুধহাটা ইউনিয়ন শ্রমিক  দলের কমিটি গঠন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন শাখা কমিটি গঠন করা হয়েছে। জামাল উদ্দীনকে সভাপতি ও শহিদুল ইসলাম শহিদকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। বুধহাটা কবির সুপার মার্কেটের ২য় তলায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সভাপতি নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বুধহাটা ইউনিয়ন বিএনপি সভাপতি কবির আহম্মেদ ঢালী। সভায় জামাল উদ্দীনকে সভাপতি, ফজর আলী সরদারকে সিনিঃ সহ সভাপতি, আজিম উদ্দীন ও আলম সরদারকে সহ সভাপতি, শহিদুল ইসলাম (শহিদ) কে সাধারণ সম্পাদক, হযরত আলী ওবিস্তারিত…


আশাশুনির গাজীপুর মাদরাসার অধ্যক্ষের দুর্নীতি ও অনিয়মের তদন্ত অনুষ্ঠিত 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার গাজীপুর কুড়িগ্রাম ইসলামিয়া সিদ্দিকিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মিজানুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, অর্থ আত্মসাৎ ও অবৈধ ভাবে নিয়োগ বাণিজ্যের অভিযোগের তদন্ত অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মাদ্রাসার সভাকক্ষে দু’পক্ষের উপস্থিতিতে তদন্ত পরিচালনা করেন আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান ও একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান। এসময় মাদ্রাসার অভিযুক্ত অধ্যক্ষ মিজানুর রহমান ও আব্দুল মালেক সহ ১০ জন অভিযোগকারী তদন্তকারী কর্মকর্তাদের সামনে উপস্থিত হয়ে তাদের বক্তব্য পেশ করেন। অভিযোগকারীরা তাদের বক্তব্যের স্বপক্ষে প্রমানাদি উপস্থাপন করলেও অভিযুক্ত অধ্যক্ষ কোন প্রমানাদি উপস্থাপন করতে পারেননি। তদন্ত কার্যক্রম শেষেবিস্তারিত…


সাতক্ষীরায় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ’র মানববন্ধন অনুষ্ঠিত 

আরিফ হোসেন রনি :: সাতক্ষীরায় আলু, পেঁয়াজ, রসুন ও খোলা সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, ক্যাব সাতক্ষীরা শাখার সভাপতি অ্যাড. আজহারুল ইসলাম, সহ-সভাপতি অ্যাড. ফেরদৌসি সুলতানা, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, সহ-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিল, হাসানুজ্জামান, আহম্মেদুল কবির বাবু, সামিউল ইসলাম, শামিমা সুলতানা, রিবা সুলতানা, শাহিদা সুলতানা, নাছিমা আক্তার, সদস্য মিনারুল ইসলাম, শারমিন নাহার, সাব্বির হোসেন, তামান্না প্রমুখ। মানব বন্ধনের বক্তব্যের শেষে ক্যাবের নেতৃবৃন্দ অসাধুবিস্তারিত…


আ’লীগের চাঁদাবাজি-ঘুষের কারণে এডিপি’র ১৪-২৪ বিলিয়ন ডলার ক্ষতি

নিউজ ডেস্ক ::  বাংলাদেশের অর্থনীতির ওপর শ্বেতপত্র প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ বছরে রাজনৈতিক চাঁদাবাজি, ঘুষ ও স্ফীতি বাজেটের কারণে এডিপি এবং উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করা ৬০ বিলিয়ন ডলারের মধ্যে ১৪ থেকে ২৪ বিলিয়ন বা ১ লাখ ৬১ হাজার থেকে ২ লাখ ৮০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। সোমবার শ্বেতপত্র কমিটির প্রধান এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এনইসি সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের কাছে প্রতিবেদনটি প্রকাশ করেন। এ সময় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহৎ আকারের সরকারি প্রকল্পেবিস্তারিত…


ওয়ানডে সিরিজেও নেই শান্ত, মিরাজের নেতৃত্বে ফিরলেন আফিফ

নিউজ ডেস্ক ::  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলের নেতৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ। এক বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। দলে নতুন মুখ পারভেজ হোসেন ইমন। সোমবার ১৫ সদস্যের এই দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরির কারণে শান্তর সাথে দল থেকে ছিটকে গেছেন তাওহীদ হৃদয়ও। বাদ পড়েছেন জাকির হাসান। আগামী ৮ ডিসেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের সাদা বলের লড়াই। এক দিন বিরতি দিয়ে সিরিজের পরের ম্যাচবিস্তারিত…


সার্কের পুনরুজ্জীবনে আরো কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক :: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সোমবার দক্ষিণ এশিয়ার দেশগুলোর অভিন্ন স্বার্থে আঞ্চলিক সংস্থা সার্ককে কার্যকর করতে সংস্থার সচিবালয়কে আরো নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘সার্ক একটি বিস্মৃত শব্দ। এটিকে পুনরুজ্জীবিত করতে পারলে এটি পুরো অঞ্চলের মানুষের কল্যাণ বয়ে আনবে।’ সার্কের মহাসচিব গোলাম সারওয়ার ঢাকার তেজগাঁওয়ে তার কার্যালয়ে সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস এ মন্তব্য করেন। সেক্রেটারি জেনারেল সারওয়ার সার্কের বড় সমর্থক হওয়ার জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বলে, বহুপক্ষীয় সংস্থার পুনরুজ্জীবনের জন্য দক্ষিণ এশিয়ার নেতাদের কাছে তার সাম্প্রতিক আহ্বানে তারা উৎসাহিত হয়েছেন। তিনি বাংলাদেশের প্রধানবিস্তারিত…


শার্শার শিশু কন্যাকে বাঁচতে দিনমজুর বাবার আকুতি

বেনাপোল প্রতিনিধি :: মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। যশোরের শার্শায় তোহা খাতুন (১১) শিশু কন্যাকে বাঁচাতে দিনমুজুর বাবা আকুতি জানিয়েছেন। তার কন্যা বাঁচতে সমাজের বৃত্তবানদের নিকট সাহাজ্যের আবেদন জানিয়েছে। শিশু তোহার হার্ট ছিদ্্র হয়ে গেছে। গত ৬ বছর অসুস্থ্য থাকার পর ঢাকা জাতীয় হৃদরোগ হাসপাতালের একজন সিনিয়র ডাক্তার পরিক্ষা নিরিক্ষা করে বলেছে তোহা’র হার্ট ছিদ্র । এখনই অপারেশন করতে হবে। প্রয়োজন ৪ লক্ষ টাকা। অসুস্থ্য তোহা শার্শা উপজেলার বসতপুর গ্রামের দিন মুজুর মকবুল হোসেনের মেয়ে। তোহা গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শেনীতে লেখা পড়া করে। তার অবস্থা এখন খুববিস্তারিত…


চাম্পাফুল বাজারে স্মার্ট বিজনেস গ্রুপের তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার সীমান্তবর্তী চাম্পাফুল কালিবাড়ি বাজারে স্মার্ট বিজনেস গ্রুপের তথ্যসেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ডিসেম্বর) দুপুর ১২টায় বাজারের নতুন তথ্য সেবা কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাওঃ আব্দুল বারীর সভাপতিত্বে ও স্মার্ট বিজনেস গ্রুপের পরিচালক হাফেজ মারুফ বিল্লাহর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ ও সাবেক ছাত্রনেতা বেলাল হোসাইন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক আলহাজ্ব দেছের আলী, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, রুহুল আমিন মোড়ল প্রমুখ।বিস্তারিত…


আশাশুনিতে বিতর্কিত এসআই প্রহ্লাদের শাস্তির দাবীতে মানববন্ধন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে মামলাবাজ, আওঢামীলীগের তাবেদার দুর্নীতিবাজ এসআই প্রহ্লাদ রায়ের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। রবিবার সকাল ১০.৩০ টায় কুল্যার মোড়ে সড়কের উপর এ কর্মসূচি পালন করা হয়। কুল্যা গ্রামবাসী ও সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে কুল্যা-দরগাহপুর সড়কের উপর মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জামায়াতের কুল্যা ইউনিয়ন নায়েবে আমির মেহেদী হাসান, ভুক্তভোগী সিদ্দিক সরদার, নাসির সরদার, রফিকুল ইসলাম সাহাজী, মুক্তার আলী, স্বপন রায়, ভুবন রায়, ছবেদা খাতুন, শাহিনুর ইসলাম প্রমুখ। বক্তাগণ বলেন, এস আই প্রহ্লাদ কুল্যা গ্রামের তপন রায় এর ছেলে ওবিস্তারিত…