ওয়ানডে সিরিজেও নেই শান্ত, মিরাজের নেতৃত্বে ফিরলেন আফিফ
নিউজ ডেস্ক :: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলের নেতৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ। এক বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। দলে নতুন মুখ পারভেজ হোসেন ইমন।
সোমবার ১৫ সদস্যের এই দল ঘোষণা করেছে বিসিবি।
ইনজুরির কারণে শান্তর সাথে দল থেকে ছিটকে গেছেন তাওহীদ হৃদয়ও। বাদ পড়েছেন জাকির হাসান।
আগামী ৮ ডিসেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের সাদা বলের লড়াই। এক দিন বিরতি দিয়ে সিরিজের পরের ম্যাচ ১০ ডিসেম্বর। সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচ ১২ ডিসেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।
বাংলাদেশ ওয়ানডে দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।
সম্পর্কিত সংবাদ
একদিন বাংলাদেশও বিশ্বকাপে খেলবে: ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া
প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রাক্তন সতীর্থ ও আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লাউদিও ক্যানিজিয়া বর্তমানেবিস্তারিত…
থাইল্যান্ডে সোনা জিতলেন সাঁতারু রাফি
বাংলাদেশের প্রতিভাবান সাঁতারু সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপে দারুণ ফলাফল করেছেন।বিস্তারিত…


