৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরার বলাডাঙ্গা চ্যাম্পিয়ন
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ কর্তৃক আয়োজিত সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজুলপুরে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট- ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) বিকাল ৪টায় সাতক্ষীরা সদরের তুজুলপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় হাজীপুরের প্রতিদ্বন্দ্বিতা করে বলাডাঙ্গা ফুটবল দল। এতে ২-০ গোলে হাজীপুরকে পরাজিত করে বলাডাঙ্গা জয় লাভ করেন।
খেলাটির রেফারির দ্বায়িত্ব ছিলেন বাংলাদেশ রেফারি এসোসিয়েশন এর সদস্য নাজমুল হোসেন খোকন, সহযোগী মনিরুল ইসলাম, ইসমাইল হোসেন। খেলাটি সরাসরি ধারাভার্ষ প্রচার করেন মুর্শিদ আলম।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মাওঃ নূরুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলাটি উপভোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা সহকারী সেক্রেটারি ও সভাপতি যুব বিভাগ প্রভাষক ওমর ফারুক।
প্রধান আলোচক ইসলামি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ইয়াং মুসলিম জেনারেশনের প্রতিষ্ঠাতা আলহেরা মডেল একাডেমি সভাপতি সমাজ সেবক ও আমেরিকার প্রবাসী মোঃ আনিছুর রহমান গাজী।
আরো উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা ইসলামি ফাজিল মাদ্রসার সাবেক অধ্যক মাওঃ আব্দুল বারী সাহেব, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক ইকবাল হোসেন, সদর উপজেলা যুব বিভাগের সভাপতি মাওঃ রবিউল ইসলাম, সদর উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগ সাধারণ সম্পাদক প্রভাষক আশরাফুল ইসলাম (বুলু), ডাক্তার মোফাখখারুল আলম, ডাঃ আবু হাসান, মাওঃ জাকির হুসাইন, মাওঃ মহিদুল ইসলাম প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
ঝাউডাঙ্গায় গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
এসএম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজবিস্তারিত…
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত…


