সেই ফারজানা সিঁথি এবার আসিফ আকবরের গানে
নিউজ ডেস্ক :: কোটা আন্দোলনের সময় একজন সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনায় এসেছিলেন ফারজানা সিঁথি। এছাড়াও সেই আন্দোলনের নানা সময়ে তাকে দেখা গেছে না ভূমিকায়। ফলে ফারজানা সিঁথি এ সময়ের ভাইরাল কন্যা। তাকে এবার মিউজিক ভিডিওটে দেখা যাবে। তাও আবার দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গানে। আর সিঁথির সঙ্গে গানে সহ মডেল থাকছেন শেখ সাদী।
আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী। এ বিষয়ে আসিফ আকবর বলেন, মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন। ইচ্ছেরা” গানটি প্রথমে বাংলা, পরে হিন্দি- দুই ভার্সনেই রিলিজ হবে। ফেমাস হিন্দী গান বুর্জ খলিফা- গানের গায়িকা নিকিতা গান্ধী কো-আর্টিস্ট। গানের রেকর্ডিং হয়েছে আরো পাঁচমাস আগে। এখন শুরু হবে গানের শুটিং।
সূত্র :দেশ রূপান্তর
সম্পর্কিত সংবাদ
পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু
টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। আজ রোববার শুটিংয়ের সময় পানিতে ডুবে মৃত্যুবিস্তারিত…
ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান
দেশবাসীসহ প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। শুক্রবার (২০ মার্চ) একবিস্তারিত…


