কাকডাঙ্গা সীমান্ত থেকে স্বর্ণের বারসহ যুবক আটক

আরিফ হোসেন রনি :: কাকডাঙ্গা সীমান্ত থেকে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ এক যুবককে আটক আটক করা হয়েছে।

আজ শনিবার (৯ নভেম্বর) সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের গোলচত্বর বাজার এলাকা থেকে রাশেদুল ইসলাম (২৪) নামের এক যুবককে আটক করা হয়। আটক রাশেদুল ইসলাম সাতক্ষীরার কেড়াগাছি গ্রামের মো. আনিছ জামানের ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিজিপির নায়েক হরমুজের নেতৃত্বে একটি দল গোলচত্বর বাজার এলাকায় অবস্থান নেয়। এসময় ভ্যানযোগে সীমান্ত এলাকায় গমনকালে মো. রাশেদুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়। পরবর্তী সময়ে তাকে তল্লাশী করে কোমরে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ৬টি স্বর্ণের বারের ওজন ১কেজি ১০৮গ্রাম ১৫০মিলিগ্রাম।

উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ১৮৬ টাকা। আটক আসামিকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তার কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।  






সম্পর্কিত সংবাদ

  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত