সাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটি মাসিক সভা অনুষ্ঠিত

রুহুল কুদ্দুস, সাতক্ষীরা :: সাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীর সভাপতিত্বে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার নব নিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব নাসিরুদ্দিন ফরায়েজি,সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মো এনায়েতউল্লাহ,ইসলামিক ফাউন্ডেশনের ডি ডি মেহেদী হাসান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্নু পদ পাল,অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: জিয়ারুল ইসলাম,সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জনের প্রতিনিধি ডা:মো: ফরহাদ জামিল উত্তরনের ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের প্রজেক্ট অফিসার আব্দুল্লাহ ওমর নাসিফ, টেকনিক্যাল অফিসার নাজমিন নাহার, মনিটরিং এন্ড এ্যাভুলুয়েশন অফিসার মঈনুল হাসান সোহান, সিনিয়র কমিউনিটি ফ্যাসিলিটেটর রুমিচা খাতুন, কমিউনিটি ফ্যাসিলিটেটর রুহুল কুদ্দুস সহ লিগ্যাল এইড কমিটির সম্মানিত সদস্য বৃন্দ। লিগ্যাল এইড কমিটির মাসিক সভা গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এর পক্ষ থেকে অংশ গ্রহন করা হয়।

এ সময় বক্তারা বলেন, লিগ্যাল এইডকে জনবান্ধব করে গড়ে তুলতে হবে। লিগ্যাল এইড এর সেবা জনগনের দোর গোড়ায় পৌঁছে দেওয়া যায় তার জন্য কাজ করতে হবে।






সম্পর্কিত সংবাদ

  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত