কলারোয়ায় বিএনপির মুখপাত্র রইছ স্যারের বিরুদ্ধে মিথ্যা পোস্ট দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

কলারোয়া প্রতিনিধি :: কলারোয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সাবেক সফল অধ্যক্ষ কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. রইছ উদ্দিনকে জড়িয়ে ফেসবুকে মিথ্যা পোস্ট দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।
কলারোয়া উপজেলা ও পৌর বিএনপিসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের পক্ষে শুক্রবার (২৫ অক্টোবর) সকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিনের স্বাক্ষরে পাঠানো এক প্রতিবাদ লিপিতে জানানো হয় গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) জনৈক এক ব্যক্তির আইডি থেকে করা একটি পোস্টে কলারোয়া থানায় এজাহার নামীয় কপিতে জনপ্রিয় ও স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ রইছ উদ্দিন নাকি তুলশীডাঙ্গা গ্রামের মৃত আব্দুল গফফারের পুত্র এস এম এ রিপনের ভাই কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক মো. শফিউল আজমকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে নিজ পদ থেকে পদত্যাগ করতে বলেছেন।
অন্যথায় তার ভাই ও তার পরিবারের জীবন নাশের হুমকি দিয়েছেন। এ ঘটনায় তার ভাই নাকি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। যদিও ফেসবুকে করা পোস্টটি গভীর রাতে উঠিয়ে নেওয়া হয়েছে। প্রতিবাদ লিপিতে তিনি আরো বলেন, প্রকৃত ঘটনা হচ্ছে স্কুলটির সভাপতি কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম গত  বৃহস্পতিবার (২৪ অক্টোবর)
 সকল সম্মানিত শিক্ষকমন্ডলী ও কর্মচারীদের   উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ তামিম আজাদ মেরিনকে লিখিতভাবে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব দিয়েছেন, যেটি সকলে জানেন এবং দেখেছেন। তাই সকলের কাছে তার জিজ্ঞাস্য গত বৃহস্পতিবারই যদি প্রধান শিক্ষক হিসাবে শেখ তামিম আজাদ মেরিনকে দায়িত্ব দেওয়া হয় তবে ওই দিনই কেন ফেসবুকে উল্লিখিত ব্যক্তিকে পদত্যাগ করতে সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন গালিগালাজ ও হুমকি দিবেন? স্কুলটি একটি সরকারি প্রতিষ্ঠান এবং সরকারের দায়িত্বশীল ব্যক্তিই তার সভাপতি।
তিনি বিধি মোতাবেক যেটি হওয়া দরকার সেটিই করেছেন এবং ভবিষ্যতেও করবেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবাদ লিপিতে। আরো বলা হয়েছে বিএনপি’র প্রতিটি নেতা-কর্মী মনে প্রাণে বিশ্বাস করি ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’। তাই অহেতুক মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন তথ্য দিয়ে কাউকে হেয় প্রতিপন্ন করা থেকে সকলকে বিরত থাকার আহবান জানানো হয়।
সেই সাথে দেশের এই কঠিন সময়ে দলের সকলকে ঐক্যবদ্ধ থেকে দলকে অধিক শক্তিশালী করার উদাত্ত আহবানসহ ফেসবুক করা পোস্টের বিরুদ্ধে কলারোয়া উপজেলা ও পৌর বিএনপিসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।





সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
  • কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
  • কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন
  • কলারোয়ায় সাপের কামড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
  • কলারোয়ায় পৃথক দুই মাদরাসা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন ইজ্জত উল্লাহ, এমপি
  • বেত্রবতী হাইস্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও এঁর মতবিনিময়