একজন অসাধারণ রাষ্ট্রদূত হবেন মুশফিক: জন ড্যানিলয়েচ
নিউজ ডেস্ক :: মুশফিকুল ফজল আনসারী একজন অসাধারণ রাষ্ট্রদূত হবেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত জন ড্যানিলয়েচ। বহির্বিশ্বে জুলাই গণ-অভ্যুত্থানের কথা তুলে ধরতে মুশফিকুল ফজলকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি অন্তর্বর্তী সরকারের চমৎকার সিদ্ধান্ত বলেও মনে করেন তিনি।
মঙ্গলবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এ কথা লিখেছেন। জন ড্যানিলয়েচ লিখেছেন, তিনি (মুশফিক) বাংলাদেশের জন্য একজন অসাধারণ রাষ্ট্রদূত হবেন এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে অভিজ্ঞতা তুলে ধরতে পারবেন।
এদিকে, রাষ্ট্রদূত নিয়োগ পাওয়ার খবরে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় এক অনুষ্ঠানে মুশফিকুল ফজল আনসারী বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের টিমে কাজ করতে পারা গ্রেট প্রিভিলেজ এবং গ্রেট অনার।
সম্পর্কিত সংবাদ
রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১বিস্তারিত…
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জাবিস্তারিত…


