আশাশুনিতে সাংবাদিকদের সাথে ওসি নজরুল ইসলামের মতবিনিময়
জি এম মুজিবুর রহমান, :: আশাশুনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম। সোমবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি জিএম আল ফারুক এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ওসি নজরুল ইসলাম বলেন, আশাশুনি থানা পুলিশ হবে জনতার পুলিশ। জন সেবাই হবে আমাদের মুল লক্ষ্য। আপনাদের সহযোগিতা পেলে আমরা আশাশুনি উপজেলাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের সহযোগিতা ছাড়া কোন সফলতা আশা করা যায় না। মাদক ও ইভটিজিং মুক্ত সমাজ গড়তে হলে প্রথমে অভিভাবকদের সচেতন হতে হবে। নিজের ছেলেমেয়েদের খবর নিতে হবে। তাকে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ শেখাতে হবে। জনগণের যে কোন প্রয়োজনে পুলিশ আন্তরিক ভাবে সেবার মানসিকতা নিয়ে আপনাদের পাশে থাকবে। তিনি আরও বলেন, পুলিশকে ম্যানেজ করার কথা বলে কেউ যদি অবৈধ পন্থায় কারো কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমার কোন সদস্যও যদি এসব কাজে জড়িয়ে পড়ে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সহ-সভাপতি আলী নেওয়াজ, সাবেক সেক্রেটারী সমীর রায়, যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আশিকুজ্জামান আশিক, সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, সাহিত্য, ক্রীড়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক শেখ বাদশা, সিনিয়র সদস্য বোরহান উদ্দিন বুলু, ডাঃ শাহজাহান হাবিব, জ্বলেমিন হোসেন, ইয়াছিন
« শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নেই: রাষ্ট্রপতি (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) বাগেরহাট সদর উপজেলায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত »
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি সদরে খাল দখলের অপপ্রচারে দলীয় ভাবমূর্তি নষ্টবিস্তারিত…
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০বিস্তারিত…


