বুধহাটায় যুব বিভাগের  দায়িত্বশীলদের প্রস্তুতি সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: জামায়াতে  ইসলামী যুব বিভাগ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার গাজীরমাঠে সংগঠনের ইউনিয়ন শাখা কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়।
যুব বিভাগের উপজেলা সেক্রেটারি আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় ব্যক্তব্য রাখেন, বুধহাটা ইউনিয়নের আমির মাওঃ আব্দুল ওয়াদুদ, নায়েবে আমির বিল্লাল হোসেন প্রমুখ।
সভায় বুধহাটা ইউনিয়ন যুব বিভাগের ৬, ৫, ৭ ও ৮ নং ওয়ার্ডের সভাপতি/সম্পাদকগণ উপস্থিত ছিলেন। আগামী ২৮ অক্টোবর বুধহাটা করিম সুপার মার্কেটে যুব বিভাগের জনসভা সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির
  • গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আশাশুনিতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
  • আশাশুনির কাকবাসিয়ায় পাউবো’র বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন।। আতঙ্কে এলাকাবাসী
  • আশাশুনিতে পেট্রোল পাম্প পরিদর্শনে এমপি রবিউল বাশার
  • আশাশুনিতে গাঁজা গাছ সহ একজনকে গ্রেপ্তার-১
  • আশাশুনি ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল
  • আশাশুনিতে নবাগত ইউএনও সুজন দাশ গুপ্তের যোগদান