কোটা আন্দোলনে নিহতদের স্মরণে সাতক্ষীরার তুজলপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট :: সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীসহ নিহতদের স্মরণে সাতক্ষীরার তুজলপুরে গায়েবানা জানাজা ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ আগস্ট) বিকাল ৫টায় তুজলপুর ঈদগাহ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজার নামাজ পরিচালনা করেন মাওলানা আব্দুল বারী সাহেব।
তুজলপুর ছাত্র-জনতার উদ্যোগে মাওলানা নূরুল বাশারের সঞ্চালনায় আয়োজিত গায়েবানা জানাজায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ইউনিয়নের সমন্বয়ক ও ঢাকা মেডিকেল কলেজের ছাত্র আলফাজ হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ মোখলেছুর রহমান, মোক্তাদির হাসান ও ইকরামুল কবির। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম, বিএনপি নেতা জামাল নাসের ডিউক, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী মোঃ আনছারুল ইসলাম, অধ্যাক্ষ মাওঃ আবুবকর ছিদ্দিক, হাফেজ মাওঃ আব্দুল কাদের, হাফেজ আমীর হোসেন প্রমূখ।
এছাড়াও উক্ত অনুষ্ঠান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
গায়েবানা জানাজার নামাজ এবং শোক সভায় বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণিপেশার সর্বস্তরের মানুষ অংশ নেন।
সম্পর্কিত সংবাদ
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
আব্দুল হান্নান, সাতক্ষীরা:: এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতেবিস্তারিত…
সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
মো. হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত…


