ভূমিহীন আন্দোলন সম্পাদকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সভা
নিউজ ডেস্ক :: বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা এবং তার বাড়ি-ঘর লুটপাটের প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪ টায় চালতলা বাজারস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি আশরাফুল গাজী এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুস সাত্তার। এছাড়াও বক্তব্য রাখেন ইউসুফ আলী, বিল্লাল, মনিরা পারভীন, খাদিজা, সালমা, খুকু প্রমূখ।
সমগ্র সভা পরিচালনা করেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার মোঃ মনিরুজ্জামান মনির।
বক্তারা বলেন, গত রবিবার বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সম্পাদক রেজাউল ইসলামের বাড়ি-ঘর লুট করে কতিপয় দুর্বৃত্ত ভূমিদস্যুরা। এরপূর্বে তার নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করেন তাদের এক অনুসারী। অবিলম্বে তার বাড়ি-ঘর লুটের ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নতপূর্বক আইনের আওতায় আনার পাশাপাশি তার নামে দাযেরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। খবর প্রেস বিজ্ঞপ্তির।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য
নিজস্ব প্রতিনিধি : সদ্য সমাপ্ত এল.এল.বি শেষ পর্বের পরীক্ষায় অভূতপূর্ব ও অভাবনীয় সাফল্য অর্জন করেছেবিস্তারিত…
সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫বিস্তারিত…


