৩২ মিনিটেই হ্যাটট্রিক, ফ্লিকের চোখে গোলমুখে বিশ্বসেরা লেভানডোভস্কি
নিউজ ডেস্ক:: রবার্ট লেভানডোভস্কির বয়স পেরিয়ে গেছে ৩৬ বছর। কিন্তু গোলমুখে ধীরে ধীরে আরো ক্ষুরধার হচ্ছেন যেন তিনি। রোববার রাতে লা লিগার দল দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে তাদের ঘরের মাঠ মেন্দিজোররোৎসা স্টেডিয়ামে বার্সেলোনার হয়ে করেন ৩ গোল। বার্সাও জিতেছে ৩-০ গোলে।
পোলিশ ফুটবল তারকা লেভানডোভস্কি যেন ফিরে গেছেন ক্যারিয়ারের সেরা সময়ে। অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন তিনি। বার্সেলোনার আক্রমণভাগে লেভানডোভস্কির ধার ও ধারাবাহিকতায় উচ্ছ্বসিত কোচ হ্যান্সি ফ্লিক। ফ্লিক বলেন, ‘আমার চোখে গোলমুখে এই মুহূর্তে বিশ্বসেরা লেভা।’
লেভানডোভস্কি-রাফিনহা-ইয়ামাল, চলতি মৌসুমে অসাধারণ ফর্মে আছেন বার্সেলোনার ফরোয়ার্ড লাইনের এই তিন ফুটবলার। রাফিনহা গোল করেছেন পাঁচটি, অ্যাসিস্ট চারটিতে। ইয়ামাল জালের দেখা পেয়েছেন চারবার, অ্যাসিস্ট পাঁচ গোলে। এরমধ্যেই লা লিগায় ৯ ম্যাচে ১০ গোল হয়ে গেল লেভানডোভস্কির।
আসরে ছয় গোলের বেশি করতে পারেননি আর কোনো দলের ফুটবলারই। ১০ গোল করার পাশাপাশি আরও দুটি অ্যাসিস্ট করেন তিনি। ইউরোপের শীর্ষ পাঁচ লীগে চলতি মৌসুমে ১২ গোলে সম্পৃক্ততা নেই আর কারও।
এই মৌসুমে লা লিগায় মাত্র ৯ ম্যাচে ২৮ গোল হয়ে গেছে বার্সেলোনার। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ১১ ম্যাচের পাঁচটিতেই তিন বা তার অধিক গোল করেছে তারা। এসব পরিসংখ্যানেই ফুটে উঠছে বার্সেলোনার আক্রমণভাগ এখন কতটা ভয়ঙ্কর।
সম্পর্কিত সংবাদ
একদিন বাংলাদেশও বিশ্বকাপে খেলবে: ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া
প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রাক্তন সতীর্থ ও আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লাউদিও ক্যানিজিয়া বর্তমানেবিস্তারিত…
থাইল্যান্ডে সোনা জিতলেন সাঁতারু রাফি
বাংলাদেশের প্রতিভাবান সাঁতারু সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপে দারুণ ফলাফল করেছেন।বিস্তারিত…


