আশাশুনির প্লাবিত এলাকা পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার অতি বৃষ্টি ও বাইরের এলাকার পানিতে নিমজ্জিত কুল্যানইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মইনুল ইসলাম। শনিবার বিকাল ৪ টার দিকে তিনি প্লাবিত এলাকা পরিদর্শন ও এলাকার মানুষের সাথে মতবিনিময় করেন।

অতি বৃষ্টি এবং তালা ও সদর উপজেলার পানির তোড়ে আশাশুনি উপজেলার কুল্যা, কাদাকাটি ও দরগাহপুর ইউনিয়ন প্লাবিত হয়েছে। ইউনিয়ন ৩টির শত শত ঘরবাড়ি, অসংখ্য মৎস্য ঘের, পুকুর, আমন ধান ক্ষেত, সবজি ক্ষেত প্লাবিত হয়েছে। মানুষ চরম অহয়ত্বের মধ্যে জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। প্লাবিত এলাকার অবস্থা, ক্ষতিগ্রন্ত মানুষের পরিস্থিতি সরজমিন দেখতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কুল্যা ইউনিয়নে যান। এসময় তিনি প্লাবিত এলাকা পরিদর্শন করেন এবং ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে প্লাবিত মানুষের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি বলেন, পানি নিস্কাশনের খালগুলো কোন ক্রমে এজারার আওতায় আনা যাবেনা। উন্মুক্ত রাখতে হবে। যাতে অদূর ভবিষ্যতে জলাবদ্ধতার সৃষ্টি হতে না পারে। তিনি বলেন, জেলা প্রশাসনের অগ্রাধিকার মূলক কাজের মধ্যে ১নং কাজ হলো পানি নিস্কাশনে বাধাদানকারী নেটপাটা অপসারণ করা। এবং এসব খাল লীজের আওতায় না আনতে তিনি প্রস্তাব করবেন বলে সকলকে আশ্বাস প্রদান করেন। পরিদর্শন ও মতবিনিময় কালে আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ তার সাথে ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • লেবাননে নিহত নাহিদুল ইসলাম কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন
  • আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
  • আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানে এমপি’র ডিও লেটার প্রদান
  • আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার