আজ সভায় বসছে বিসিবি

নিউজ ডেস্ক :: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষপদে পরিবর্তনের পর তৃতীয়বার বোর্ড সভা বসছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মিরপুর শের-ই বাংলায় বিসিবি ভবনে এই বৈঠক হবে বলে জানা গেছে।

সবশেষ গত আগস্টের শেষ সপ্তাহে বোর্ড সভা অনুষ্ঠিত হয়।

বোর্ড সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে বোর্ড পরিচালকদের ডাকযোগে চিঠি পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির এক পরিচালক। গত ৫ আগস্ট দেশে ক্ষমতার পালাবদলের পর কোনো বোর্ড সভায় যোগ দেননি কয়েকজন পরিচালক।

নিয়ম অনুযায়ী টানা তিন বোর্ড সভায় অনুপস্থিত থাকলে পরিচালকদের পদ নিষ্ক্রিয় হয়ে যায়। তাই বৃহস্পতিবারের বোর্ড সভায় অনুপস্থিত থাকলে বেশ কয়েকজন পরিচালক পদ হারাতে পারেন।






সম্পর্কিত সংবাদ

  • টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে ব্রিটেনের রাজাকে আমন্ত্রণ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি একনজরে দেখে নিন
  • টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ
  • ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে
  • মেসির নৈপুণ্যে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়
  • এমবাপের জোড়া গোলে বিশ্বকাপে ফ্রান্স
  • সাতক্ষীরায় টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী
  • নারী বিশ্বকাপের সেমিফাইনালের সময়সূচি