আ.লীগের দোসরদের পদচারণা বন্ধ করতে হবে: জয়নুল

নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, আওয়ামী লীগের দোসররা এখনও স্বপদে বহাল। এদের পদচারণ বন্ধ করতে হবে। এরা আমাকে ও আপনাকে অধিকার বঞ্চিত করেছে। এরা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করার জন্য শেখ হাসিনা ও তার সহচরদের সহযোগিতা করেছে।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূসকে সহযোগিতা করতে হবে উল্লেখ করে জয়নুল আবদীন ফারুক বলেন, দেশের সংস্কার করেন, আমাদের আপত্তি নেই। কিন্তু আওয়ামী লীগ যাতে আবার বাংলাদেশে রাজনীতি করে দেশের সংবিধান, বিচার বিভাগকে ধ্বংস করে না দিতে পারে, সেদিকে নজর রাখতে হবে। সেই সঙ্গে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে।

আওয়ামী লীগের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে দাবি করে এ বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগের কাছে টাকা আছে, অস্ত্র আছে। এরা দুর্নীতিবাজ। এদের কাছে সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র আছে, এদের ধরে আনতে হবে।

তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল নাঈমের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন- বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য আ. ক. ম মোজাম্মেল, বিলকিস ইসলাম, ওলামা দল নেতা মাসুম বিল্লাহ প্রমুখ।






সম্পর্কিত সংবাদ

  • গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি
  • টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
  • দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন