আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যা মেধা ভিত্তিক সংস্থার উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তির টাকা, সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে কুল্যা বাগানবাড়ি চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান শিক্ষক কামরুল ইসলাম, সহকারী শিক্ষক নিতাই কর্মকার ও ফাতেমা খাতুন আলোচনা রাখেন। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২য় থেকে ৫ ম শ্রেণিতে প্রতি ক্লাসে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ৪৮ জন ছাত্র-ছাত্রীকে ৭০০, ৬০০ ও ৫০০ টাকা করে বৃত্তির টাকা এবং প্রত্যেককে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেফতার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ২ জন সাজাপ্রাপ্তবিস্তারিত…
আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ -প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত…


