(Untitled)
সাতক্ষীরা সংবাদদাতা: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক হোসেন। তিনি সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদ ও শুভেচ্ছা উপহার তুলে দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কামাল উদ্দীনের সঞ্চারনায় এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল মুজিতের সভাপতিত্ব সভায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য আবু সাইদ বিশ্বাস, সাবেক সদস্য ও প্রাক্তন ব্যাংকর আব্দুর রহিম, ব্যবসাযি আয়ুব হোসেন, সায়েম ফেরদাউস মিতুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সংবর্ধিত শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মো. ফারুক হোসেন বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের ভালো ফলাফল ও সহশিক্ষা কার্যক্রমে আরও উৎসাহিত করতে এমন আয়োজন অব্যাহত রাখা উচিত।
বক্তারা আরও বলেন, একটি শিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক প্রজন্মই দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে। তাই পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় সংবর্ধিত শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবক ও শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।
সম্পর্কিত সংবাদ
বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
সাতক্ষীরা সংবাদদাতা: সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতিরবিস্তারিত…
ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
এসএম আব্দুল্লাহ :: গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যেবিস্তারিত…


