আগামী দিনের বাংলাদেশে তরুণ সমাজ নেতৃত্ব দিবেঃ মুহাদ্দিস আব্দুল খালেক এমপি
সাতক্ষীরা সংবাদদাতা: বাংলাদেশ জামাযাতে ইসলামি সাতক্ষীরা জেলা যুব বিভাগের উদ্যেগে যুব ও ক্রীড়া দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
১৬ মে শনিবার শহরের বাঙ্গালের মোড় সংলগ্ন আল কোরআন একাডেমির চতুর্থ তলার হলরুমে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা যুব বিভাগের সভাপতি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুকের সভাপতিত্বে ও অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
শিক্ষা শিবিরের বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামাযাতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারি সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য এড আব্দুস সুবহান মুকুল, শহর আমির জাহিদুর ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলম, দেবহাটা সেক্রেটারি ইমদাদুর হক, শহর সহকারি সেক্রেটারি এড.আবু তালেব প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, আজকের যুবসমাজই আগামী দিনের ভবিষ্যৎ। তাই সমাজের সকল স্তরে ইসলামি হুকুমত প্রতিষ্ঠায় যুবকদের সর্বশক্তি নিয়োগ করতে হবে।
তিনি আরো বলেন, সমাজের অলিগলিতে যে মাদক, চাঁদাবাজি শুরু হয়েছে তা প্রতিরোধ করার জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সাতক্ষীরাবাসিকে নিরাপত্তার জন্য প্রত্যেকটি এলাকার জনগণকে সাথে নিয়ে যুবকদের সংগঠিত করে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন আগামী দিনের বাংলাদেশে তরুণ সমাজ নেতৃত্ব দিবে। তাই দেশ ও জাতির এ ক্রান্তিকালে যুবসমাজকেই কাণ্ডারীর ভূমিকা পালন করতে হবে।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত সাড়েবিস্তারিত…
ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসককে বরণ ও বিদায়ী প্রশাসককে সংবর্ধনা
এস.এম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসক মো. মুর্শিদ আলমকেবিস্তারিত…


