ঝাউডাঙ্গার ওয়ারিয়ায় তুলার গোডাউনে আগুন

এসএম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামে একটি তুলার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

রবিবার (১৯ এপ্রিল) বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতক্ষীরা সদর থানার ২টি ইউনিট ও কলারোয়ার ২টি ইউনিট ঘটনাস্থলে এসে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিভাতে সক্ষম হন। তবে কোথা থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে তা বলতে পারিনি কেহ।

স্থানীয় বাসিন্দা নুরুল বাশার জানান, আজ বিকালে হঠাৎ তুলা ব্যবসায়ী আমিরুল ইসলামের তুলার গুদামে আগুন জ্বলতে দেখে সেখানে দৌড়ে যাই এবং তাৎক্ষণিক ৯৯৯ ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেই। সাতক্ষীরা ও কলারোয়ার ৪টি ইউনিট সেখানে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, আমিরুল ইসলাম নিয়মিত তুলা নেপালিস তোষক এগুলো তৈরি করেন। গত ২-৩ দিন আগেও ২ ট্রাক নতুন তুলা নিয়ে এসেছেন এবং গোডাউনে পূর্বের কিছু তুলা ছিল।

ফায়ার সার্ভিসের সাতক্ষীরা জেলা উপসহকারী পরিচালক সাইফুজ্জামান সাতক্ষীরা নিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামে একটি তুলার গোডাউনে আগুন লাগার খবর পাই ৯৯৯ এর মাধ্যমে। সাথে সাথে সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্ঠা করি। অবশেষে সদর থানার ২টি ইউনিট ও কলারোয়ার ২টি ইউনিট অক্লান্ত চেষ্ঠার পরে দীর্ঘ ১ ঘন্টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে কী কারনে আগুন লেগেছি তা তদন্তের পরে জানা যাবে।






সম্পর্কিত সংবাদ

  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল