বৈচনা আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ঈদ উপহার: মুখে হাসি ফুটেছে শত পরিবারের

আরিফ হোসেন রনি :: পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সাতক্ষীরা সদর উপজেলার ৬ নং ভোমরা ইউনিয়নের “বৈচনা আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ”-এর উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ’২৬) বিকালে পরিষদের সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে, সেক্রেটারি মোঃ আবু হাসানের পরিচালনায় পরিষদের নিজস্ব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পরিষদের সদস্যদের নিজস্ব অর্থায়ন ও সহযোগিতায় এলাকার প্রায় শতার্ধিক পরিবারের হাতে ঈদের এই বিশেষ উপহার তুলে দেওয়া হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে ছিল- চিনি, সেমাই, পোলাওয়ের চাল, লাচ্চি, সয়াবিন তেল, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য।

অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা প্রতি বছর এই ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি। বৈচনা আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সবসময় এলাকার সাধারণ মানুষের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ। আমাদের লক্ষ্য এলাকার কোনো মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। ঈদের আনন্দ কেবল নিজের জন্য নয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সাথে ভাগ করে নেওয়ার মধ্যেই প্রকৃত সার্থকতা নিহিত। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি কারো মুখে হাঁসি ফোটায়, তবেই আমরা সার্থক।”

এ সময় উপস্থিত ছিলেন পরিষদের কার্যকরী কমিটির সদস্যবৃন্দের মধ্যে অন্যতম মোঃ আনোয়ার হোসেন, মোঃ রিফাত হোসেন, মোঃ কবির হোসেন, মোঃ কাতিবুর রহমান, মোঃ রেজাউল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আবুল কালাম, মোঃ আলতাফ হোসেন সহ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবীরা। সুশৃঙ্খলভাবে উপহার সামগ্রী বিতরণ করায় উপস্থিত সাধারণ মানুষ পরিষদের এই উদ্যোগের প্রশংসা করেন।






সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গায় প্রধান শিক্ষক কাশেমের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ
  • সাতক্ষীরায় মাদকবিরোধী সমাবেশ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসককে বরণ ও বিদায়ী প্রশাসককে সংবর্ধনা
  • ঝাউডাঙ্গায় পৃথক জায়গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • সাতক্ষীরা শহরে এক নারীর অস্বাভাবিক মৃত্যু, গলিত লাশ উদ্ধার
  • আগামী দিনের বাংলাদেশে তরুণ সমাজ নেতৃত্ব দিবেঃ মুহাদ্দিস আব্দুল খালেক এমপি
  • ঝাউডাঙ্গা বাজারে ৪টি দোকানে দুধর্ষ চুরি