নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে পড়ে এক অজ্ঞাত পরিচয় নারীর (২৫) মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঘোড়াশাল পুরনো রেলসেতুতে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল ১১টার দিকে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশন সংলগ্ন পুরনো সেতু দিয়ে ওই নারী পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেনের ধাক্কায় তিনি শীতলক্ষ্যা নদীতে পড়ে যান। এতে মাথায় ও মুখে গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ নদী থেকে তীরে নিয়ে আসে। খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. ইউসুফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পিবিআই ওই নারীর আঙ্গুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট) নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত সংবাদ
বরিশাল বিভাগে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭
সারাদেশের মতো বরিশাল বিভাগেও উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছরের জানুয়ারি থেকেবিস্তারিত…
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
ঈদের ছুটিতে সপরিবারে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহবিস্তারিত…


