সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচনের সাক্ষী হতে পারব: সিইসি

ডেস্ক নিউজ :: শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হতে রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরুর ঠিক সাড়ে ১২ ঘণ্টা আগে জাতির উদ্দেশে তার ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচার করা হয়।

ভোটকে নাগরিক অধিকারই শুধু নয়, একে দায়িত্ব ও কর্তব্য হিসেবেও অভিহিত করেন তিনি। নির্বাচন পরবর্তী আবহ এবং ফলাফলকে ইতিবাচকভাবে গ্রহণ করার আহ্বান জানিয়ে সিইসি বলেন, ভিন্নমত গণতন্ত্রের স্বাভাবিক বিষয় তথা সৌন্দর্য। ভোটারদের উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার কথা বলেন এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচনের সাক্ষী হতে পারব। প্রধান নির্বাচন কমিশনারের এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে একযোগে সম্প্রচারিত হয়।

উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান
  • মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
  • দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির
  • চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
  • জামায়াত আমিরের বাসায় তারেক রহমান