সাংবাদিক এস,এম মোস্তাফিজুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান
সাতক্ষীরা নিউজ ডেস্ক::সম্মাননা স্মারক পেলেন আশাশুনি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ,সিনিয়র সাংবাদিক এস,এম মোস্তাফিজুর রহমান। তিনি দৈনিক সংগ্রাম ও অন লাইন পোর্টাল Satkhira news.com dex এর আশাশুনি উপজেলা সংবাদদাতা। শনিবার দৈনিক সংগ্রাম পত্রিকায় কর্মরত সংবাদাতাদের বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত বিভাগীয় সম্মেলনে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। এস,এম মোস্তাফিজুর রহমান জানান,তিনি দীর্ঘ ২২ বছর ধরে সাংবাদিকতা পেশায় জাতীয় ও স্থানীয় পত্রিকায় সুনামের সহিত কাজ করে আসছেন। তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন দৈনিক সংগ্রামের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরী, সার্কুলেশন ম্যানেজার খন্দকার এমদাদুল হক ও বিজ্ঞাপন ম্যানেজার মো.আসহাবুর রহমান আফতাব।
তার এই সম্মাননা প্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়েছেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসকে হাসান,সাধারন সম্পাদক আকাশ হোসেনসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।##
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি সদরে খাল দখলের অপপ্রচারে দলীয় ভাবমূর্তি নষ্টবিস্তারিত…
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০বিস্তারিত…


