সাতক্ষীরায় জামায়াতের শোডাউন: বহরের মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
ডেস্ক নিউজ :: সাতক্ষীরায় জামায়াতের শোডাউনকালে মোটরসাইকেলের ধাক্কায় ফজর আলী (৭৩) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাদামতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজর আলী কারিগরপাড়ার বাসিন্দা।
নিহতের ভাতিজা শামসুজ্জামানের জানান, ফজর আলী নামাজের জন্য বাড়ি থেকে বের হন। রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
আলীপুর ইউনিয়নের ইউপি সদস্য ইকবাল হোসেন বলেন, জামায়াতের শোডাউনের গাড়ির বহর যাওয়ার সময় ফজর আলী সড়ক পার হচ্ছিলেন। তখনই ধাক্কা লাগে এবং তিনি মারাত্মকভাবে আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জানান, ফজর আলী তাদের সংগঠনের সমর্থক ছিলেন। বাইকের লুকিং গ্লাসে ধাক্কা খেয়ে তিনি পড়ে যান এবং পরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে দাবি করেন।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বলেন, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ফজর আলীর মৃত্যু হয়েছে। পরিবার কোনো অভিযোগ না করায় সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসককে বরণ ও বিদায়ী প্রশাসককে সংবর্ধনা
এস.এম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসক মো. মুর্শিদ আলমকেবিস্তারিত…
ঝাউডাঙ্গায় পৃথক জায়গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
এস.এম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া ও পাথরঘাটায় মাছের ঘেরে ও নদীরবিস্তারিত…


