ফিংড়ী বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, ধুলিহার ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) বিকালে ফিংড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল ইসলাম,সদস্য সচিব নূরি আলম সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আকবর আলী, প্রভাষক আনারুল ইসলাম, এ এম হাসান, ইসমাইল হোসেন, নাজমুল হোসেন। সভায় বক্তারা বলেন, শহিদ জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে অক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দেশ জাতি রক্ষা করতে হলে বিএনপির পতাকাতলে আসতে হবে৷
সম্পর্কিত সংবাদ
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত…
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র্যালি
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয়বিস্তারিত…


