যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে মৃত গাছ অপসারনের দাবীতে মানববন্ধন

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যেগে যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে মৃত বা অর্ধ মৃত গাছ অপসারনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার নাভারন বাজারে এ মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় বক্তব্যদেন নাগরিক পরিসদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, শার্শা উপজেলা নাগরিক পার্টির নেতা মুরাদ উদ-দৌলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতা রাসেল মাহমুদ, শার্শা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাফেজ মাওঃ মোস্তফা কামাল, আহনাফ সুজন, আব্দুল্লাহ গালিব, আহসান উল্লাহ, রাতুল হাসান প্রমুখ।
আলেপাচনা সভায় বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে যশোর-বেনাপোল মহাসড়ক ও নাভারন-সাতক্ষীরা মহাসড়কের দুই পাশে মৃত ও অর্ধ মৃত ঝুকিপূর্ণ গাছ গুলো অপসরনের দাবী জানান। অন্যথায় আবারো মানববন্ধন ও অবরোধ কর্মসূচী করবেন বলে ঘোষনা করেন।
বক্তারা বলেন, নাভারন বাজারে কয়েকবার মৃত ও অর্ধমৃত ঝুকিপূর্ণ মরা গাছ যে কোন সময় পথচারী মানুষের প্রান কেড়ে নিতে পারে। সে জন্য মানুষের জান ও মাল বাঁচাতে অতিদ্রত আগামী বর্ষা মৌসুম আসার আগেই রাস্তার দুই ধারের মৃত ও অর্ধ মৃত মরা গাছ গুলো অপসরন প্রয়োজন। বক্তারা শার্শা উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ ও যশোর জেলা প্রশাসনের দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন।






সম্পর্কিত সংবাদ

  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত