ব্লাড ক্যান্সারে কেড়ে নিল শিক্ষক দম্পতির একমাত্র পুত্র মাশরাফিকে

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলার মহারাজপুর গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শিক্ষক দম্পতি মোস্তাফিজুর রহমান ও মুক্তা নাহারের একমাত্র পুত্র, ১৭ বছর বয়সী মাশরাফি বিন মোস্তাফিজুর দুরারোগ্য ব্লাড ক্যান্সারের কাছে পরাজিত হয়ে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাতটায় ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।হাসিখুশি ও মিশুক স্বভাবের মাশরাফির অকাল প্রয়াণে স্তব্ধ হয়ে গেছে পরিবার ও এলাকাবাসী। উত্তরচক কামিল মাদ্রাসা মাঠে আজ (শুক্রবার) সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয় তার জানাযা। একমাত্র পুত্রকে হারানোর বেদনায় মুষড়ে পড়েছেন শিক্ষক মোস্তাফিজুর ও মুক্তা নাহার। তাদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের সান্ত্বনাও যেন তাদের শোকের তীব্রতা কমাতে পারছে না।মাশরাফি ছিলেন তার বন্ধুদের নয়নের মণি। সদালাপী ও প্রাণবন্ত এই কিশোর অল্প বয়সেই সকলের মন জয় করে নিয়েছিল। তার আকস্মিক মৃত্যুতে বন্ধু মহলেও নেমে এসেছে গভীর বিষাদ। জানাযায় অংশ নেওয়া অনেকেই অশ্রুসিক্ত নয়নে প্রিয় বন্ধুর বিদায় জানান।জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মাশরাফিকে চিরনিদ্রায় শায়িত করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় দুইজন নিহত
  • কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
  • বরিশাল বিভাগে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭
  • বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
  • খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩
  • খুলনায় সেপটিক ট্যাংক থেকে ২২ দিনের শিশুর মরদেহ উদ্ধার