আশাশুনি প্লাবিত মানুষের মাঝে পুলিশের উপহার সামগ্রী বিতরণ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনির বিছটে নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত মানুষের মাঝে পুলিশ উপহার সামগ্রী বিতরণ করেছেন। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে এ সামগ্রী বিতরন করা হয়।
বিছট ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে প্লাবিত ও পানিবন্দী হয়ে পড়া মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়। উপহার সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খাঁন। এসময় আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন, এসআই রাজিব মন্ডল সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল
  • আশাশুনিতে ২ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে এমপি’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ
  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন