চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রোববার

সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই দেশটিতে আগামীকাল রোববার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

শনিবার (২৯ মার্চ) সৌদির সুদাইর ও তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র চাঁদ দেখার জন্য বিশেষ প্রস্তুতি নেয়। সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রের প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-খুদাইরি জানান, সন্ধ্যা ৬টা ১২ মিনিটে সূর্যাস্তের পর অর্ধচন্দ্র আট মিনিট পর অস্ত যাবে। ফলে চাঁদ দেখার সম্ভাবনা ছিল। পরে জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-আমার চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছিল, ২৯ মার্চ চাঁদ দেখার সম্ভাবনা কম। তবে বাস্তবে সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল ঈদ উদযাপিত হবে।

সূত্র : গালফ নিউজ, ইনসাইড দ্য হারামাইন ও অন্যান্য






সম্পর্কিত সংবাদ

  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
  • রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
  • হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
  • শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ
  • ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
  • জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে মেজর মান্নানের শোক