২৭ পদের ইফতার সামগ্রী দিয়ে ইফতার করিয়েছে রোজাদার ও গ্রামবাসীদের

কালিগঞ্জ প্রতিনিধি। কৃষ্ণনগরের পল্লিতে চৌধুরীয়াটি জামে মসজিদে যুবকদের উদ্যোগে ২৭ পদের ইফতার সামগ্রী দিয়ে ইফতার করিয়েছে রোজাদার ও গ্রামবাসীদের।

কালিগঞ্জ উপজেলার এ মসজিদটিতে পবিত্র মাহে রমজানের ২৭ তারিখের সাথে সামঞ্জস্য রেখে ২৭ পদের ইফতার সামগ্রীর মাধ্যমে ইফতার আয়োজন করে যুবকেরা। মসজিদ কমিটির সেক্রেটারি মো: রফিকুল ইসলাম জানান স্থানীয় যুবকদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছর ২৭ রমজান শুক্রবার যুব সমাজের সভাপতি মিয়ারাজ হোসেন ঢালীর নেতৃত্বে গ্রামবাসী ও রোজাদারদের ইফতার করানো হয়েছে। গ্রামের মানুষ নানান পদের ইফতার পেয়ে খুশি হয়েছে। আগামীতে যুবকেরা গ্রামের কল্যাণকর সামাজিক উদ্যোগ গ্রহণে অগ্রণী ভুমিকা পালন করবে।






সম্পর্কিত সংবাদ

  • প্রতাপনগরে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
  • কালিগঞ্জে দুইটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা
  • কালিগঞ্জে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • কালিগঞ্জের নলতা শরীফে দেশের বৃহত্তম ইফতার মাহফিলের ১ম দিন
  • দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিন…মুহাদ্দিস রবিউল বাশার
  • সাতক্ষীরার কালিগঞ্জে ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের জনসভা জনসমুদ্রে পরিণত
  • সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরে ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের জনসভায় জনতার ঢল
  • কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন