ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন
এসএম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলাধীন ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।
এডহক কমিটির সভাপতি হিসাবে অধ্যক্ষ খলিলুর রহমান বোর্ড কতৃর্ক মনোনীত, জেলা শিক্ষা কর্মকর্তা কতৃর্ক মনোনীত সাধারন শিক্ষক সদস্য জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কতৃর্ক মনোনীত অভিভাবক সদস্য রফিকুল ইসলাম ও পদাধিকার সূত্রে সদস্য সচিব অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম যাহা যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান এর নির্দেশে বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান তা অনুমোদন করেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এই আদেশ বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে গত ০৩/১২/২০২৪ ইং তারিখে ৩৭.১১.৪০৪১.৪৪১.০০.০০১.২০.৩৪ স্মারক নম্বরে অনুমতি জারি করা হয়।
এই এডহক কমিটিকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এর প্রবিধানমালা- ২০২৪ এ বর্ণিত প্রবিধান ১০ এর উপ-প্রবিধান (১) এর অধীনে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে। এছাড়া, এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করবে।
সম্পর্কিত সংবাদ
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত…
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র্যালি
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয়বিস্তারিত…


