আশাশুনিতে পলিথিন ও প্লাস্টিক প্রতিরোধে জেলেদের কর্মশালা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলেদেরকে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রূন্তরের সুন্দর বন প্রকল্পের আয়োজনে ৪০ জন জেলেসহ ইয়ুথ ফোরামের সদস্যদের অংশ গ্রহনে কর্মশালায় সভাপতিত্ব করেন, জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বন কর্মকর্তা মোঃ রিজাউল করিম। কর্মশালায় অন্যদের মধ্যে আলোচনা করেন, ইয়ুথ ফর সুন্দরবনের আহবায়ক কর্ণ বিশ্বাস কেডি, আব্দুল্লাহ আল মাসুদ ও পবিত্র সরকার।
প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা করেন, সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। অংশগ্রহণকারী বনজীবিরা পরিবেশের “সতর্ক প্রহরী” হতে আগ্রহ প্রকাশ করেন এবং তারা টেকসই ও পরিবেশ বান্ধব সম্পদ আহরনের ব্যাপারে একমত পোষণ করেন।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা।। ১৩ লক্ষ টাকার বাগদা জব্দ
  • আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টাটাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয় প্রোগ্রাম অনুষ্ঠিত
  • বজ্রপাতে নৌকা থেকে পড়ে চাকলায় এক জেলে নিখোঁজ
  • লেবাননে নিহত নাহিদুল ইসলাম কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন
  • আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত