আশাশুনির ধান্যহাটি কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙ্গে চুরি
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি সদরের ধান্যহাটি কমিউনিটি ক্লিনিকে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা জানালা ও তালা ভেঙ্গে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ক্লিনিকের দায়িত্বরত সিএইচসিপি বজলুর রহমান বাদী হয়ে থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাগেছে, তিনি বুধবার অফিস টাইম শেষে বিকাল ৩ টার সময় ক্লিনিকের জানাল দরজা বন্ধ ও তালা লাগিয়ে বাড়িতে চলে যান। বৃহস্পতিবার সকাল ৯ টার সময় ক্লিনিকে গিয়ে দেখেন সামনের জানালা ভাঙ্গা এবং ভিতরের দরজার তালা ভাঙ্গা অবস্থায় আছে।
তিনি ভিতরে ঢুকে দেখেন ক্লিনিকের পানি উত্তোলনের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মটর এবং বিভিন্ন আসবাবপত্র চুরি হয়ে গেছে।
« আশাশুনিতে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন (পূর্ববর্তী সংবাদ)
সম্পর্কিত সংবাদ
জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামে জমির ওপর দিয়ে যাওয়াকে কেন্দ্রবিস্তারিত…
আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেবিস্তারিত…


